“প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম “
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ، إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই প্রকৃত বাহাদুর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম “
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেনযে, প্রকৃত শক্তি শারীরিক শক্তি নয় অথবা শক্তিশালী কাউকে কুস্তিতে হারিয়ে দেয়া নয়; বরং সেই প্রকৃত শক্তিশালী যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কেননা এতে তার নিজের শক্তির প্রমাণ মিলে এবং শয়তানের উপর সে বিজয়ী হয়।
শিক্ষা
ক্রোধের সময় ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের ফযিলত বর্ণিত হয়েছে। এটি ভালো কাজের অন্তর্ভুক্ত, যে ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে।
ক্রোধের সময় আত্ম নিয়ন্ত্রণ করা জিহাদের ময়দানে শত্রুর মোকাবিলা করার চেয়েও কঠিন।
ইসলাম জাহেলি যুগের পেশি শক্তিকে উত্তম চরিত্রে পরিবর্তন করেছে। সুতরাং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলো সে, যে নিজের লাগাম নিয়ন্ত্রণে রাখতে সক্ষম।
ক্রোধ থেকে বিরত থাকা। কেননা ক্রোধের কারণে ব্যক্তির ও সমাজের জন্য নানাবিধ ক্ষতি সংঘটিত হয়।
সূত্র
صحيح البخاري (8/ 28) (6114).
صحيح مسلم (4/ 2014) (2609).
منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 198).
توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 394).
نزهة المتقين شرح رياض الصالحين، (538).
بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي (1/ 698).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com