মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখো না। তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের মতো (দেখতে সাধারণ কোনো) বিষয়ই হোক না কেনো।”

عن أبي ذر رضي الله عنه قال: قال لي النبي صلى الله عليه وسلم: «لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ».
আবূ যার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন: “সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখো না। তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাতের মতো (দেখতে সাধারণ কোনো) বিষয়ই হোক না কেনো।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সৎকাজ করতে এ হাদীসে উৎসাহ প্রদান করেছেন। সাধারণ কোনো ভালো কাজকে তুচ্ছ করে দেখা উচিত নয়; তা যতোই ছোট হোক না কেন। এসব সৎকাজের মধ্যে রয়েছে কারো সাথে সাক্ষাতে হাসিমুখে তার সামনে নিজের চেহারা প্রকাশ করা। অতএব একজন মুসলিমের উচিত এ ধরনের ছোট-খাটো সৎকাজের ব্যাপারে যত্নশীল হওয়া; কেননা এতে রয়েছ একজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতে তার প্রতি ঘনিষ্ঠতা প্রকাশ এবং তার সাথে সাক্ষাতে আনন্দের বহি:প্রকাশ।

শিক্ষা
  1. মুমিনদের মাঝে পরস্পর ভালোবাসা ও সাক্ষাতে হাসিমুখে দেখা করা ও আনন্দিত হওয়ার ফযিলত বর্ণিত হয়েছে।
  2. এ শরী‘আতের পরিপূর্ণতা ও সর্বোব্যাপ্তিতা বর্ণনা করা হয়েছে। এ শারী‘য়ত এসেছে মুসলিমদের জন্য সকল কল্যাণ নিশ্চিত করতে এবং তাদের কে একতাবদ্ধ করতে।
  3. সৎকাজ করতে উৎসাহিত করা হয়েছে; যদিও তা যতোই ছোট হোক।
  4. মুসলিমদের সাথে সাক্ষাতে আনন্দ প্রকাশ করা মুস্তাহাব; কেননা এতে তাদের মধ্যে হৃদ্যতা ও ভালোবাসা প্রকাশ পায়।
সূত্র

صحيح مسلم (4/ 2026) (2626). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 119). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 341). نزهة المتقين شرح رياض الصالحين، (1/ 572). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 20).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com