মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”

عَنْ جَرِيرٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يُحْرَمِ الرِّفْقَ يُحْرَمِ الْخَيْرَ».
জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যাকে কোমলতা থেকে বঞ্চিত করা হয়েছে , তাকে সব ধরনের মঙ্গল থেকে বঞ্চিত করা হয়েছে।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, যে ব্যক্তি দয়া থেকে বঞ্চিত, তাকে তার ধর্মীয় ও পার্থিব বিষয়ে এবং যেসব বিষয়ে সে নিজের স্বার্থে কাজ করে আর যেসব বিষয়ে সে অন্যদের সাথে কাজ করে তাতে সে তৌফিকপ্রাপ্ত হয় না। কাজেই সে সকল কল্যাণ বঞ্চিত।

শিক্ষা
  1. নম্রতার ফযীলত বর্ণনা এবং নম্রতার গুণে গুণান্বিত হওয়ার প্রতি উত্সাহ প্রদান আর কঠোরতার প্রতি নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
  2. দয়ার (উদারতার) দ্বারা দুই জগতের মঙ্গল নিশ্চিত হয় এবং তার বিষয়গুলো সম্প্রসারণ হয় আর কঠোরতার ভেতর রয়েছে তার বিপরীত।
  3. উদারতা ভাল আচরণ এবং নিরাপত্তার ফল, যখন কঠোরতা গোস্বা এবং অভদ্রতার ফল, তাই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দয়ার অতিরিক্ত প্রশংসা করেছেন।
  4. সুফিয়ান আল-সাওরী- রাহিমাহুল্লাহ- তাঁর সঙ্গীদের বললেন: তোমরা কি জান দয়া-নমনিয়তা কী? তা হলো প্রত্যেক জিনিসকে তার সঠিক জায়গায় স্থাপন করা: কঠোরতার জায়গায় কঠোরতা আর দয়ার জায়গায় দয়া করা, তরবারির জায়গায় তরবারি আর চাবুকের জায়গায় চাবুক ব্যবহার করা।
সূত্র

صحيح مسلم (4/ 2003) (2592). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 532). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص416). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 592). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (9/ 152). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 687). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (6/ 241).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com