মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ তারা মহান রহমানের ডান পার্শ্বে নূরের মিম্বরের উপর অবস্থান করবে। আর তাঁর উভয় হস্তই ডান

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ، عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا».
আব্দুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ তারা মহান রহমানের ডান পার্শ্বে নূরের মিম্বরের উপর অবস্থান করবে। আর তাঁর উভয় হস্তই ডান। (ঐ ন্যায়পরায়ণগণ ) যারা তাদের বিচারে, পরিবারে এবং তার কর্তৃত্ব ও নেতৃত্বাধীন ব্যক্তিবর্গের ব্যাপারে ন্যায়নিষ্ঠ।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন, যারা মানুষের মাঝে অর্থাৎযারা তাদের অধিনস্থ, নিয়ন্ত্রণাধীন ও পরিবারের মাঝে ন্যায়পরায়ণতা ও সততার সাথে বিচারকার্য পরিচালনা করে, তাদের সম্মানার্থে কিয়ামতের দিন নূরের তৈরি সুউচ্চ আসনে উপবিষ্ট করা হবে। এসব মিম্বারসমূহ মহান রহমানের ডান পার্শ্ব। আর তার উভয় হস্তই ডান।

শিক্ষা
  1. হাদীসে ন্যায়পরায়ণতার মর্যাদা বর্ণিত হয়েছে এবং এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
  2. এখানে ন্যায়-নিষ্ঠতা ব্যাপক অর্থে ব্যবহৃত, যা রাষ্ট্র পরিচালনা ও মানুষের মাঝে বিচারকার্যসহ সকল ক্ষেত্রেই প্রযোজ্য; এমনকি স্ত্রী ও সন্তানসহ অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য।
  3. কিয়ামতের দিনে ন্যায়পরায়ণদের মর্যাদা বর্ণনা করা হয়েছে।
  4. ঈমানদারদের আমলের পরিমাণ অনুযায়ী কিয়ামতের দিন তাদের মর্যাদাও ভিন্ন ভিন্ন হবে।
  5. উৎসাহ প্রদান করা দাওয়াতের অন্যতম একটি পদ্ধতি, যা দাওয়াতকৃত ব্যক্তি কে আনুগত্য করতে উৎসাহিত করে।
সূত্র

صحيح مسلم (3/ 1458) (1827). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 547). تطريز رياض الصالحين، لفيصل المبارك (ص428). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (9/ 314). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 710). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 640).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com