নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, আল্লাহ তা‘আলার নিকট দু‘আর চেয়ে সর্বোত্তম কোনো ইবাদত নেই। কেননা দু‘আতে রয়েছে আল্লাহর অমুখাপেক্ষীতার স্বীকৃতি এবং বান্দার অক্ষমতা ও তাঁর প্রতি মুখাপেক্ষীতার স্বীকারোক্তি।
- এ হাদীসে দু‘আর ফযিলত বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি আল্লাহর কাছে দু‘আ করে, সে আল্লাহকে বড় মনে করে ও সম্মান দেয় এবং সে স্বীকৃতি দেয় যে, তিনি সুবহানাহু ওয়াতা‘আলা অভাবমুক্ত, ধনী; কেননা ফকিরের কাছে কেউ চায় না। তিনি সর্বশ্রোতা; বধিরের কাছে চাওয়া হয় না। তিনি দানশীল; কেউ কৃপণের কাছে সাহায্য চায় না। তিনি দয়ালু; কেননা কঠোর হৃদয়ের অধিকারীর কাছে চাওয়া হয় না। তিনি সক্ষম; কেননা অক্ষম ব্যক্তির কাছে দু‘আ করা হয় না। তিনি অতি নিকটবর্তী; দূরবর্তী কেউ শুনতে পায় না, ইত্যাদি মহান ও সুন্দর গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলার জন্য সাব্যস্ত করে।
سنن الترمذي (5/ 385) (3370). سنن ابن ماجه (5/ 6) (3829). مسند أحمد (14/ 360) (8748). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 546). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 416). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 481). سبل السلام بشرح بلوغ المرام، للصنعاني (2/ 707).