মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কালাম সম্পর্কে তোমাকে জানাব না কি? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হল

عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «ألاَ أُخْبِرُكَ بِأَحَبِّ الكَلاَمِ إِلَى اللهِ؟ إنَّ أَحَبَّ الكلام إِلى الله: سبحان اللهِ وبحمدِهِ».
আবু জর গিফারী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কালাম সম্পর্কে তোমাকে জানাব না কি? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হল : ‘সুবহানাল্লা-হি অবিহামদিহ’ [অর্থাৎ, আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি।]
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসটি প্রমাণ করে যে, তাসবীহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য। কারণ, তাসবীহ-এর অর্থ হলো, আল্লাহর ওপর যে সব উদাহরণ, সাদৃশ্য ও দুর্বলতা প্রযোজ্য নয় সেগুলো থেকে এবং নাস্তিকরা তার নামসমূহের যে অপব্যাখ্যা করেছেন তা থেকে তিনি অসীম পবিত্র বলে ঘোষণা করা। তাসবীহ পাঠকারীর তাসবীহ : “বিহামদিহি” দ্বারা সে স্বীকার করল যে, এ তাসবীহটি তার প্রশংসার সাথে হয়েছে। এতে তারই অনুগ্রহ। আর এ অর্থও হতে পারে যে, তিনি আমাকে তাওফীক দেওয়ার কারণে আমি তার তাসবীহ বর্ণনা করছি তার প্রশংসার সাথে। তাই সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আল্লাহর নিকট পবিত্র বাক্য। কারণ, এটি প্রবিত্রতা ও যাবতীয় সুন্দর প্রশংসাকে সামিল করে।

সূত্র

بهجة الناظرين شرح رياض الصالحين، تأليف سليم الهلالي، دار ابن الجوزي. رياض الصالحين من كلام سيد المرسلين، للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير- دمشق، الطبعة الأولى، 1428هـ. شرح صحيح مسلم، للإمام محيي الدين النووي، دار الريان للتراث، القاهرة، الطبعة الأولى، 1407هـ. صحيح مسلم، للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبدالباقي، دار عالم الكتب، الرياض، الطبعة الأولى، 1417هـ. نزهة المتقين شرح رياض الصالحين، تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة، بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ. الإفصاح عن معاني الصحاح، ليحيى بن هُبَيْرَة، المحقق: فؤاد عبد المنعم أحمد، دار الوطن، سنة النشر: 1417هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
যিকিরের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com