عن جابر بن عبد الله رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ».
জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে: “প্রত্যেক সৎ কাজই সাদাকা।”
এটি বুখারী জাবের রাদিয়াল্লাহু আনহু হতে এবং মুসলিম হুযাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, প্রত্যেক সৎ কাজ এবং কথা কাজ ইত্যাদির মাধ্যমে অন্যের উপকার সাধন সাদাকা এবং এতে প্রতিদান ও সাওয়াব রয়েছে।
শিক্ষা
- মানুষ তার সম্পদ থেকে যা দান করে তার মধ্যেই সদাকা সীমাবদ্ধ নয়; বরং প্রত্যেক কল্যাণকর কাজই সদাকা যা মানুষ কথা বা কাজের মাধ্যমে করে থাকে এবং তা অন্যের উপকারে আসে।
- হাদীসে সৎকাজ করতে ও অন্যের যেসব কাজে কল্যাণ রয়েছে তা করতে উৎসাহ প্রদান করা হয়েছে।
- সৎ কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা, তা যতই ছোট হোক না কেন।
সূত্র
صحيح البخاري (8/ 11) (6021). صحيح مسلم (2/ 697) (1005). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 117). توضيح الأحكام من بلوغ المرام، للبسام (7/ 341).