মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“ব্যাপক গণহত্যা চলাকালিন সময়ে ইবাদাত করা আমার কাছে হিজরতের সমতুল্য”।

عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ».
মাকিল ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “ব্যাপক গণহত্যা চলাকালিন সময়ে ইবাদাত করা আমার কাছে হিজরতের সমতুল্য”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশৃঙ্খলা, কলহ, হত্যা এবং মানুষের বিভেদের সময়ে ইবাদত ও তা আকঁড়ে ধরার প্রতি নির্দেশনা দিয়েছেন। এর প্রতিদান নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দিকে হিজরত করার মতো। এর কারণ হল তখন মানুষ এটিকে অবহেলা করবে, এর থেকে বিমুখ হবে এবং খুব কম লোকই এর জন্য সময় বের করবে।

শিক্ষা
  1. ফিতনার সময় ফিতনা থেকে নিরাপত্তা ও বিশৃঙ্খলা থেকে সুরক্ষার জন্য ইবাদত ও আল্লাহ তা‘আলার দিকে ফিরে আসার জন্য উৎসাহিত করা।
  2. বিপদ ও গাফিলতির সময় ইবাদতের ফযীলত বয়ান করা।
  3. একজন মুসলিমের উচিত ফিতনা ও অবহেলার স্থান এড়িয়ে চলা।
সূত্র

صحيح مسلم (4/ 2268) (2948). كشف المشكل من حديث الصحيحين (2/ 42). البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (45/ 5). بهجة الناظرين (2/ 455). نزهة المتقين (ص942).

HadeethEnc.com-এ এই হাদীস
সৎকাজের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com