মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আত্মীয়তার সম্পর্ক রক্ষার ফযীলত

২টি হাদীস

“তুমি যা বললে, তাহলে যদি প্রকৃত অবস্থা তাই হয় তুমি যেন তাদের উপর জলন্ত অঙ্গার নিক্ষেপ করছ। আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফেরেশতা) থাকবে, যতক্ষণ তুমি এ অবস্থায় বহাল থাকবে”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي، وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ، وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ، فَقَالَ: «لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ، فَكَأَنَّمَا تُسِفُّهُمُ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنَ اللهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, “এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার আত্মীয়-স্বজন আছেন। আমি তাদের সাথে সদাচরণ করি; কিন্তু তারা আমাকে বিচ্ছিন্ন করে রাখে। আমি তাদের উপকার করে থাকি; কিন্তু তারা আমার অপকার করে। আমি তাদের সহনশীলতা প্রদর্শন করে থাকি আর তারা আমার সঙ্গে মূৰ্খসুলভ আচরণ করে। তখন তিনি বললেন, “তুমি যা বললে, তাহলে যদি প্রকৃত অবস্থা তাই হয় তুমি যেন তাদের উপর জলন্ত অঙ্গার নিক্ষেপ করছ। আর সর্বদা তোমার সঙ্গে আল্লাহর তরফ থেকে তাদের বিপক্ষে একজন সাহায্যকারী (ফেরেশতা) থাকবে, যতক্ষণ তুমি এ অবস্থায় বহাল থাকবে”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে, তার ঘনিষ্ট ও নিকট আত্মীয় রয়েছে; সে তাদের সাথে সুন্দর আচরণ করে, কিন্তু তারা তার সাথে তার বিপরীত করেন; সে তাদের সাথে সম্পর্ক অটুট রাখে এবং তাদের নিকট গমন করেন, কিন্তু তারা তার সাথে সম্পর্কচ্ছেদ করেন, সে তাদের সাথে নেকি ও ওয়াদা পূরণ করে ভালো আচরণ করেন, কিন্তু তারা তার প্রতি জুলম ও কঠোরতা করেন, তিনি ধৈর্য ধরেন ও ক্ষমা করেন, কিন্তু তারা কথা ও কর্মের দ্বারা তাদের সাথে মূর্খতার আচরণ করেন, উল্লিখিত বিষয়গুলোর সাথেও কী তাদের সাথে সম্পর্ক অনবরত রাখবে? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেমন উল্লেখ করেছ যদি তেমন হয়, তাহলে তুমি তাদের অপমান করছ এবং তাদেরকে তাদের নিজের নফসের ব্যাপারে খাঁটো করছ। আর সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার সাথে তাদের বিপক্ষে একজন সাহায্যকরী রয়েছেন এবং তোমার থেকে তাদের কষ্ট দূর করছেন, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের প্রতি ইহসান করবে এবং তারা তোমার প্রতি দূর্ব্যবহার করবে।

শিক্ষা
  1. খারাপের মোকাবিলা ভালো দিয়ে করার ফলে খারাপ ব্যক্তির হকের দিকে ফিরে আসার সম্ভাবনা থাকে; যেমন আল্লাহ তা‘আলা বলেন, (ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم) [মন্দকে প্রতিহত কর তা দ্বারা যা উৎকৃষ্টতর, ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা রয়েছে সে যেন হয়ে যায় তোমার অন্তরঙ্গ বন্ধু]
  2. কষ্ট হলেও আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করা মুমিন বান্দার জন্য আল্লাহর সাহায্যের উপায়।
  3. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা দুনিয়াতে শাস্তি এবং আখিরাতে পাপ ও হিসাবের কারণ।
  4. মুসলিমের উপর উচিত হল তার নেক আমলে সাওয়াবের আশা করা, মানুষের কষ্ট যেন তা কর্তন না করে এবং তাদেরকে যেন তার ভালো অভ্যাস থেকে বিচ্ছিন্ন না করে।
  5. যে ব্যক্তি সম্পর্ক অটুট রাখে তার সাথে সম্পর্ক অটুট রেখে বিনিময় দাতা সম্পর্ক স্থাপনকারী নয়, বরং যার সম্পর্ক ছিন্ন করা হয় তা অটুট রাখাই হল সম্পর্ক অটুট রাখে।
সূত্র

صحيح مسلم (4/ 1982) (2558). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (9/ 220). بهجة الناظرين، لسليم الهلالي (1/ 698). نزهة المتقين، لمجموعة من الباحثين (1/ 539). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 188).

HadeethEnc.com-এ এই হাদীস

“আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”

عن جُبَير بن مُطْعِم رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ».
জুবায়ের ইবনু মুত‘য়িম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন: “আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যে ব্যক্তি আত্মীয়-স্বজনের প্রাপ্ত অধিকার আদায় না করে এবং তাদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশের অনুপযুক্ত হয়ে যায়।

শিক্ষা
  1. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অন্যতম একটি কবিরা গুনাহ।
  2. প্রচলিত নিয়ম অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে। তাই স্থান, কাল ও ব্যক্তিভেদে এর ধরনও ভিন্ন হবে।
  3. আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয় তাদের সাথে সাক্ষাৎ করলে, তাদেরকে দান-সদকা করলে, তাদের প্রতি ইহসান করলে, অসুস্থদের সেবা করলে, তাদেরকে সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ ইত্যাদি মাধ্যমে।
  4. আত্মীয় যত নিকটতম হবে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ততবেশি গুনাহ হবে।
সূত্র

صحيح مسلم (4/ 1981) (2556). صحيح البخاري (8/ 5) (5984). شرح النووي على مسلم (16/ 113). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 90). فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (6/ 277).

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com