এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! আমি ছোট-বড় সব ধরণের পাপ ও নাফরমানিতে লিপ্ত হয়েছি। ছোট বা বড় এমন কোন পাপ নেই, যা আমি করিনি। আমাকে কী ক্ষমা করা হবে? নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন: তুমি কী এ কথার সাক্ষ্য দাওনি যে, আল্লাহ ছাড়া কোন প্রকৃত ইলাহ নেই, আর মুহাম্মদ আল্লাহর রাসূল? এ কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন ঐ ব্যক্তি জবাব দিলেন: হ্যাঁ, আমি এ কথার সাক্ষ্য দেই। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাতাইন (তাওহীদ ও রিসালাতের দুটি সাক্ষ্য)-এর ফযীলতের ব্যাপারে এবং তা দ্বারা পাপসমূহকে ক্ষমা করার বিষয়ে অবহিত করলেন। আর (এটাও অবহিত করলেন যে,) তাওবা তার পূর্বে করা সকল গুনাহকে মিটিয়ে দেয়।
- হাদীসটিতে শাহাদাতাইনের মর্যাদা এবং যে ব্যক্তি এটিকে মন থেকে সততার সাথে বলবে, তার পাপের উপরে এটি প্রাধান্য পাবে, এর বর্ণনা রয়েছে।
- ইসলাম গ্রহণ করা পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয়।
- আন্তরিক তাওবা পূর্বে করা পাপসমূহকে মুছে দেয়।
- শিক্ষাদানের ক্ষেত্রে বারবার বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অন্তর্ভুক্ত।
- শাহাদাতাইনের মর্যাদা বর্ণনা এবং এ সাক্ষ্য দুটি চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকা থেকে নাজাত দানকারী।
مسند أبي يعلى الموصلي (6/ 155) (3433)، المعجم الصغير للطبراني (2/ 201) (1025)، شعب الإيمان (5/404) (7086)، الأحاديث المختارة للضياء المقدسي (5/ 151) (1773)، غريب الحديث للخطابي (1/255)، الترغيب والترهيب (4/55)، النهاية في غريب الحديث والأثر (1/341)، الزواجر لابن حجر الهيتمي (2/961)، جامع العلوم والحكم (1/305).