এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মুসলিম ব্যক্তির ওপর যে রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকন্ঠা, দুশ্চিন্তা, বিপদাপদ, বালা-মুসিবত, ভয়-ভীতি, ক্ষুধা-দরিদ্রতা ইত্যাদি আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, ফলে সে তাতে কষ্ট পায়, এ সব কিছু তার গুনাহসমূহের কাফফারা হয় এবং তার পাপসমূহ মুছার কারণ হয়।
- আল্লাহ তা‘আলা কর্তৃক মুমিন বান্দাদের উপর অনুগ্রহ ও রহমত হাদীসে বর্ণিত হয়েছে, যেহেতু তারা সামান্য কষ্টে আপতিত হলেও আল্লাহ এর বিনিময় তাদের গুনাহ ক্ষমা করেন।
- মুসলিমের উচিত সে যখন কোনো দুঃখ-কষ্ট ও বিপদাপদে আপতিত হবে, তখন এর বিনিময়ে আল্লাহর কাছে সাওয়াবের আশা করা। ছোট বড় সব বিপদাপদে ধৈর্যধারণ করা, যাতে এগুলো তার মযার্দা বৃদ্ধি ও গুনাহসমূহের কাফফারার কারণ হয়।
صحيح البخاري (7/ 114) (5641). صحيح مسلم (4/ 1992) (2572). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 489). شرح رياض الصالحين، لابن عثيمين (1/ 242). شرح النووي على مسلم (16/ 126). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص44). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 96). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (1/ 70).