আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দু'জন ব্যক্তির কথা উল্লেখ করা হল, যাদের একজন ছিলেন ইবাদতকারী এবং অন্যজন ছিলেন আলেম। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে ইসলামী ইলমের প্রয়োজনীয়তা জেনেও ইবাদতে নিজেকে নিয়োজিত করেন, তার উপর ইসলামী ইলমের আলিম ও শিক্ষাদানকারীর শ্রেষ্ঠত্ব সর্বনিম্ন সাহাবীর উপর রাসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর শ্রেষ্ঠত্ব এবং সম্মানের মতো। তারপর, তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর কারণ ব্যাখ্যা করলেন, যা হল, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা, আরশ বহনকারী তাঁর ফেরেশতাগণ এবং আসমানবাসী অন্যান্য ফেরেশতাগণ এবং পৃথিবীর মানুষ, জিন এবং সমস্ত প্রাণী, এমনকি পৃথিবীর অভ্যন্তরে বসবাসকারী পিঁপড়া, এমনকি সমুদ্রের তিমি এবং মাছ; যেন স্থল ও সমুদ্রের প্রাণী অন্তর্ভুক্ত হয়, এই সমস্তই মানুষের ধর্মীয় ইলমের শিক্ষকের জন্য কল্যাণের দোআ করেন, যে ইলমে মানুষের মুক্তি এবং সাফল্য নিহিত।
- মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার একটি পদ্ধতি হল উৎসাহ প্রদান এবং উদাহরণ প্রদান।
- ইলম অর্জনকারী এবং আমল ও দাওয়াতের মাধ্যমে তার অধিকার পূরণকারী আলিমদের সম্মান মহান।
- আলিম এবং ইলমের ছাত্রদের সম্মান করতে এবং তাদের জন্য দোআ করতে জনগণকে আহ্বান জানানো।
- মানুষকে কল্যাণ শিখতে উৎসাহিত করা; কারণ কল্যাণই তাদের মুক্তি ও সুখের কারণ।
سنن الترمذي (4/ 416) (2685). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (16/ 481). مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، لعلي القاري (1/ 298). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (4/ 432). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 469). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص758). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 954).