মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখধারী পাখি খেতে বারণ করেছেন।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضيَ اللهُ عنهُما أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم: نَهَى عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ.
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখধারী পাখি খেতে বারণ করেছেন।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন, শিকারী প্রাণী যেগুলো দাঁত দিয়ে শিকার করে এবং নখধারী প্রত্যেক পাখি খেতে নিষেধ করেছেন, যে তার নখ দিয়ে কাটে ও ধরে রাখে।

শিক্ষা
  1. ইসলাম খাদ্য, পানীয় ইত্যাদি থেকে শুরু করে সবকিছুতেই ভালো ও পবিত্র জিনিসের প্রতি আগ্রহী।
  2. খাদ্য সম্পর্কিত মৌলিক নীতি হল জায়েজ হওয়া, যা হারাম হওয়ার ওপর দলিল সাব্যস্ত হয় তা ব্যতীত।
সূত্র

صحيح مسلم (3/ 1534) (1934). سبل السلام شرح بلوغ المرام، للصنعاني (2/ 506). توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (7/ 5). فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لابن عثيمين (6/ 6). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (9/ 173). فتاوى اللجنة الدائمة - المجموعة الأولى (22/ 290).

HadeethEnc.com-এ এই হাদীস
হালাল ও হারাম জীব-জন্তু ও পাখি

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com