নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের জিজ্ঞাসা করলেন: আমি কি তোমাদেরকে এমন কিছুর কথা বলবো যা অধিক নফল সিয়াম, সালাত এবং সদকার সাওয়াবের চেয়েও উত্তম? তারা বললেন: হ্যাঁ। তিনি বললেন: বিবাদকারীদের মধ্যে পুনর্মিলন, কারণ বিবাদ মানুষের মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করে। মানুষের মধ্যে সম্পর্কের অবনিতর ফলে যে ঘৃণা তৈরি হয় তা হল এমন একটি বৈশিষ্ট্য যা দীন ও দুনিয়া ধ্বংস করে ও উপড়ে ফেলে, যেমন ক্ষুর চুল উপড়ে ফেলে।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল সাহাবীদের প্রশ্ন করা এবং উত্তর জানার জন্য তাদের উৎসাহ সৃষ্টি করা।
- আত-তীবী বলেন: পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার প্রতি উৎসাহ ও উদ্বুদ্ধ করা এবং তা নষ্ট না করার প্রতি গুরুত্বারোপ; কারণ সুসম্পর্ক আল্লাহর রশির সাথে দৃঢ় বন্ধন প্রতিষ্ঠার কারণ হয় এবং মুসলিমদের মধ্যে বিভাজন রোধ করে। আর সম্পর্কের অবনতি ধর্মে এক ধরনের খুঁত সৃষ্টি করে। যিনি তা মেরামত করতে ও অবনতি দূর করতে চেষ্টা করেন, তিনি এমন একটি মর্যাদা অর্জন করেন যা স্রেফ সিয়াম রাখা, সালাত পড়া ও নিজের আত্মাকে নিয়ে ব্যস্ত থাকার চেয়ে বেশি উচ্চ।
سنن أبي داود (7/ 280) (4919). سنن الترمذي (4/ 244) (2509). تحفة الأحوذي (7/ 179). شرح سنن أبي داود للعباد (559/ 32).