মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“তোমরা পরস্পর পরস্পরকে হাদীয়া দাও, তাতে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَهَادَوا تَحَابُّوا».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন: “তোমরা পরস্পর পরস্পরকে হাদীয়া দাও, তাতে তোমাদের পারস্পরিক মহব্বত সৃষ্টি হবে”।
এটি বুখারী আদাবুল মুফরাদে, আবু ইয়া'লা ও বাইহাকী বর্ণনা করেছেন।মানহাসান
ব্যাখ্যা

“নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উৎসাহিত করেছেন যেন একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের সঙ্গে উপহার আদান-প্রদান করে, আর উপহার হলো পরস্পরের ভালোবাসা সৃষ্টি এবং হৃদয়কে একত্রিত করার একটি মাধ্যম।”

শিক্ষা
  1. উপহার প্রদান করা মুস্তাহাব। কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করার নির্দেশ দিয়েছেন।
  2. উপহার দেয়া হলো ভালোবাসা সৃষ্টির একটি উপায় ।
  3. মানুষের উচিত হলো তাই করা যা করলে তার ও মানুষের সঙ্গে পারস্পরিক ভালোবাসা অর্জন হয়; হোক তা উপহার দেওয়ার মাধ্যমে অথবা নম্রতা প্রদর্শনের মাধ্যমে অথবা সুন্দর কথা বলার মাধ্যমে কিংবা হাসিমুখে সাক্ষাৎ করার মাধ্যমে—যতটুকু তার সাধ্য হয়।
সূত্র

الأدب المفرد للبخاري (ص:208) (594). مسند أبي يعلى الموصلي (11/ 9) (6148). السنن الكبرى للبيهقي (6/ 169). فتح ذي الجلال والإكرام بشرح بلوغ المرام (4/ 319). فيض القدير (3/ 271). التيسير بشرح الجامع الصغير (1/ 457).

HadeethEnc.com-এ এই হাদীস
হেবা ও দান

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com