মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

হে আল্লাহর রাসূল! আমার দু’জন প্রতিবেশী আছে। আমি তাদের থেকে কাকে হাদিয়া দিব? তিনি বললেন: তাদের থেকে যার দরজা তোমার অধিক নিকটে তাকে।

عن عائشة رضي الله عنها قالت: يا رسولَ اللهِ، إِنَّ لِي جَارَيْنِ، فإلى أَيِّهِمَا أُهْدِي؟ قال: «إلى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا».
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: “হে আল্লাহর রাসূল! আমার দু’জন প্রতিবেশী আছে। আমি তাদের থেকে কাকে হাদিয়া দিব? তিনি বললেন: তাদের থেকে যার দরজা তোমার অধিক নিকটে তাকে হাদীয়া দাও।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, আমার দু’জন প্রতিবেশী রয়েছে। আমাকে প্রতিবেশীকে সম্মান করতে নির্দেশ করা হয়েছে। অথচ আমি তাদের দু’জনকে এক সঙ্গে হাদিয়া দিতে সক্ষম নই। অতএব আমি তাদের কাকে হাদিয়া দিব, যেন আমি প্রতিবেশীর সম্মানকারীদের অন্তর্ভুক্ত হতে পারি? তিনি বললেন: “তোমার থেকে যার ঘর অতি কাছে তাকেই হাদিয়া দাও।”

সূত্র

نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة الرابعة عشر، 1407ه - 1987م. رياض الصالحين للنووي، تحقيق: ماهر ياسين الفحل، دار ابن كثير، دمشق، بيروت، ط1، 1428هـ. رياض الصالحين، للنووي، تحقيق: عصام هادي، وزارة الأوقاف والشؤون الإسلامية القطرية، دار الريان، بيروت، ط4، 1428هـ. صحيح البخاري، تحقيق: محمد زهير بن ناصر الناصر، ط1، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422ه. نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين، ط14، مؤسسة الرسالة، 1407هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
হেবা ও দান

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com