মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আহ্, আহ্, হুবহু সুদ, হুবহু সুদ, এরূপ কর না, তবে যদি তুমি কিনতে চাও, তাহলে (তোমার) খেজুরকে অন্য বস্তুর বিনিময়ে বিক্রি কর, অতঃপর তার মূল্য দিয়ে এই খেজুর খরিদ কর।

عن أبي سعيد الخدري- رضي الله عنه-: جاء بلال إلى رسول الله صلى الله عليه وسلم بتمر بَرْنِيٍّ، فقال له النبي صلى الله عليه وسلم : «من أين لك هذا؟» قال بلال: كان عندنا تمر رديء، فبعتُ منه صاعين بصاع ليطعم النبي صلى الله عليه وسلم . فقال النبي صلى الله عليه وسلم عند ذلك: «أَوَّهْ، أَوَّهْ، عَيْنُ الربا، عين الربا، لا تفعل، ولكن إذا أردت أن تشتري فَبِعِ التمرَ ببيع آخر، ثم اشتر به».
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বেলাল বারনী খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “এগুলো তুমি কোথায় পেয়েছ? বেলাল বলল, আমাদের নিকট খারাপ খেজুর ছিল, তার দুই সা-এর বিনিময়ে এক সা কিনে নিয়ে এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো বলে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “আহ্, আহ্, হুবহু সুদ, হুবহু সুদ, এরূপ কর না। তবে যদি তুমি কিনতে চাও, তাহলে (তোমার) খেজুরকে অন্য বস্তুর বিনিময়ে বিক্রি কর, অতঃপর তার মূল্য দিয়ে এই খেজুর খরিদ কর।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

বেলাল বারনী উন্নত খেজুর নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। উন্নত জাতের খেজুর দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন এবং বললেন: এগুলো কোত্থেকে? বেলাল বললেন, আমাদের নিকট খেজুর ছিল, ফলে নিম্নমানের দুই সা খেজুর দিয়ে ভালো জাতের এক সা এই খেজুর ক্রয় করেছি, যেন তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার হয়। বিষয়টি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট কঠিন ঠেকল এবং তিনি আহ্ শব্দ উচ্চারণ করলেন। কারণ, পাপই তার নিকট সবচেয়ে বড় মুসীবত ছিল। তিনি বললেন, তোমার এই কাজটিই হুবহু সুদ, অতএব এরূপ কর না। তবে যদি তুমি নিম্নমানেরটি পরিবর্তন করতে চাও, তাহলে খারাপটিকে মুদ্রার বিনিময়ে বিক্রি কর, অতঃপর মুদ্রা দিয়ে ভালো খেজুর খরিদ কর। এই বৈধ পদ্ধতিটি তুমি গ্রহণ কর, যেন হারামে পড়তে না হয়। “তাইসীরুল আল্লাম শারহু উমদাতুল আহকাম (পৃ. ৫৬৮)”

সূত্র

- صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. - صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ. - الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري-مطبعة السعادة-الطبعة الثانية 1392ه. - تيسير العلام شرح عمدة الأحكام-عبد الله البسام-تحقيق محمد صبحي حسن حلاق- مكتبة الصحابة- الشارقة- الطبعة العاشرة- 1426ه. - خلاصة الكلام شرح عمدة الأحكام - فيصل بن عبد العزيز بن فيصل ابن حمد المبارك الحريملي النجدي - الطبعة: الثانية، 1412 هـ - 1992 م.

HadeethEnc.com-এ এই হাদীস
সুদ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com