নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মানুষ অভ্যাসে ও চরিত্রে তার অন্তরঙ্গ বন্ধু ও দোস্তের মত হয়। বন্ধুত্ব আচরণ, চরিত্র ও স্বভাবে প্রভাব ফেলে। এই জন্য তিনি ভালো বন্ধু নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন। কারণ, বন্ধু তার বন্ধুকে ঈমান, হিদায়াত ও কল্যাণের পথ দেখাবে এবং তার সহযোগী হবে।
- ভালো লোকের সঙ্গ ও তাদের নির্বাচন করার নির্দেশ এবং খারাপ লোকের সঙ্গ থেকে নিষেধ করা হয়েছে এখানে।
- হাদীসটিতে আত্মীয়ের পরিবর্তে বন্ধুকে নির্দিষ্ট করা হয়েছে; কারণ আপনিই বন্ধু বাছাই করেন, কিন্তু ভাই এবং আত্মীয় বাছাইয়ে আপনার পছন্দ নেই।
- সাহচর্য গ্রহণ অবশ্যই চিন্তার ফল থেকে আসতে হবে।
- একজন ব্যক্তি ঈমানদারদের সঙ্গ দ্বারা তার দীনকে শক্তিশালী করে এবং পাপীদের সঙ্গ দ্বারা তাকে দুর্বল করে।
سنن أبي داود (7/ 204) (4833). سنن الترمذي (4/ 187) (2378). مسند أحمد (13/ 398) (8028). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 433). تحفة الأحوذي بشرح جامع الترمذي، للمباركفوري (7/ 51). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص250). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (6/ 166). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 341).