মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।

عن أنس رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم لأبي بكر وعمر: «هذان سَيِّدا كُهُول أهل الجنة من الأوَّلِين والآخِرين إلا النبيِّين والمرسلين».
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ও উমর-কে বললেন: “নবী ও রাসুলগণ ব্যতীত এরা দু’জনই জান্নাতের পূর্বাপর সকল বুড়োদের সরদার”।
এটি তিরমিযী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু বকর আল-সিদ্দিক এবং ওমর আল-ফারুক রাদিয়াল্লাহু আনহুমা নবীগণের পর সর্বোত্তম এবং নবী ও রাসূলগণ বাদে জান্নাতে প্রবেশকারী সবার চেয়ে উত্তম মানুষ।

শিক্ষা
  1. নবী ও রাসূলগণের পর আবু বকর হলেন মানুষের ভেতর সর্বোত্তম।
  2. জান্নাতে কোন বয়স্ক লোক নেই, বরং সেখানে প্রবেশকারী সবাই তেত্রিশ বছর বয়সী যুবক হবেন। উদ্দেশ্য হল দুনিয়াতে বৃদ্ধাবস্থায় মৃত্যু বরণকারীগণ, অথবা এটি হল হাদীসের সময় যারা দুনিয়াতে বৃদ্ধ ছিলেন তাদের হিসাবে।
সূত্র

سنن الترمذي (6/ 45) (3664). تحفة الأحوذي بشرح جامع الترمذي، لمحمد المباركفوري (10/ 103).

HadeethEnc.com-এ এই হাদীস
সাহাবাদের স্তরসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com