মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যে ব্যক্তি বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল সে জাহান্নামে প্রবেশ করবে না।

عن جابر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لن يدخلَ النارَ رجلٌ شَهِد بدرًا والحُدَيْبِيَة».
জাবির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি বদর ও হুদাইবিয়ায় উপস্থিত ছিল সে জাহান্নামে প্রবেশ করবে না।"
এটি আহমাদ বর্ণনা করেছেন এবং এর মূল সহীহ মুসলিমে রয়েছে।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, হিজরতের দ্বিতীয় বছরে সংঘটিত বদরের যুদ্ধে যারা উপস্থিত ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে যুদ্ধ করেছিলেন, অথবা হুদায়বিয়ার সন্ধিতে যারা উপস্থিত ছিলেন, যার মধ্যে হিজরতের ষষ্ঠ বছরে সংঘটিত রিদওয়ানের শপথও অন্তর্ভুক্ত ছিল, তারা জাহান্নামে প্রবেশ করবে না।

শিক্ষা
  1. এতে বদর ও হুদাইবিয়ার লোকদের ফযীলত এবং তারা জাহান্নামে প্রবেশ করবে না বলে উল্লেখ করা হয়েছে।
  2. একটি বার্তা যে, আল্লাহ তাদের অন্যায়সমূহের জিম্মাদার এবং তিনি তাদের ঈমান সহকারে মৃত্যুবরণ করার জন্য তাদের তাওফীক দিবেন এবং জাহান্নামের আযাব ছাড়াই তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এটি আল্লাহর অনুগ্রহ, যা তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী।
সূত্র

صحيح مسلم (4/ 1942) (2495) . مسند أحمد (23/ 410) (15262). المصباح المنير في غريب الشرح الكبير، لأحمد الفيومي (1/ 123). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (5/ 302). المنهاج شرح صحيح مسلم بن الحجاج، للنووي (16/ 57).

HadeethEnc.com-এ এই হাদীস
সাহাবাগণের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com