মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মৌতাহ যুদ্ধে আমার হাতে নয় খানা তরবারি ভেঙ্গেছে। কেবল একটি ইয়ামানী ক্ষুদ্র তলোয়ার আমার হাতে অবশিষ্ট ছিল।”

عن أبي سليمان خالد بن الوليد رضي الله عنه قال: لقد انقطعت في يدي يوم مُؤْتَةَ تسعة أسياف، فما بقي في يدي إلا صَفِيحَةٌ يمانية.
আবূ সুলায়মান খালেদ ইবন ওয়ালীদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, তিনি বলেন, “মৌতাহ যুদ্ধে আমার হাতে নয়খানা তরবারি ভেঙ্গেছে। কেবল একটি ইয়ামানী ক্ষুদ্র তরবারি আমার হাতে অবশিষ্ট ছিল।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু ‘আনহু আল্লাহর তলোয়ার, ইসলামের অশ্বারোহী, ময়দানের বাঘ এবং মুজাহিদদের নেতা। জাহিলিয়্যাতের যুগে তিনি কুরাইশদের নেতা ছিলেন। মক্কা বিজয়ের পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনি কুরাইশের মুশরিকদের দলে ছিলেন। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন। হাদীসটি আল্লাহর কুদরাতের পূর্ণতার প্রমাণ বহন করে। যাবতীয় বিষয়ের নিয়ন্ত্রণ আল্লাহর হাতেই। তিনি যাকে চান গোমরাহ করেন আর যাকে চান হিদায়েত দেন। হাদীসটিতে খালিদ ইবন ওয়ালিদ মৌতার যুদ্ধে তার তরবারী ভেঙ্গে যাওয়ার বিষয়টি সংবাদ দেন। এটি তার বীরত্ব ও সাহসিকতার প্রমাণ।

সূত্র

صحيح البخاري، أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي البخاري، تحقيق محمد زهير بن ناصر الناصر -الناشر : دار طوق النجاة -الطبعة : الأولى 1422هـ. بهجة الناظرين شرح رياض الصالحين، تأليف سليم بن عيد الهلالي، دار ابن الجوزي. رياض الصالحين، تأليف محيي الدين النووي، تحقيق عصام موسى هادي، ط: وزارة الأوقاف والشؤون الإسلامية بدولة قطر. شرح رياض الصالحين، المؤلف : محمد بن صالح بن محمد العثيمين. نزهة المتقين شرح رياض الصالحين، تأليف د/ مصطفى الخن، د/ مصطفى البغا، محيي الدين مستو، علي الشربجي، محمد أمين لطفي، مؤسسة الرسالة، ط:الرابعة عشر1407. دليل الفالحين لطرق رياض الصالحين، تأليف محمد علي بن محمد علان. كنوز رياض الصالحين، تأليف حمد بن ناصر العمار، دار كنوز إشبيليا، ط1-1430ه.

HadeethEnc.com-এ এই হাদীস
সাহাবাগণের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com