Al-A'raaf ৭:১৬৩
الأعرافوَسْـَٔلْهُمْ عَنِ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَتْ حَاضِرَةَ ٱلْبَحْرِ إِذْ يَعْدُونَ فِى ٱلسَّبْتِ إِذْ تَأْتِيهِمْ حِيتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرَّعًا وَيَوْمَ لَا يَسْبِتُونَ ۙ لَا تَأْتِيهِمْ ۚ كَذَٰلِكَ نَبْلُوهُم بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
আর তাদেরকে সাগর তীরের জনপদবাসী [১] সম্বন্ধে জিজ্ঞেস করুন, যখন তারা শনিবারে সীমালংঘন করত; যখন শনিবার পালনের দিন মাছ পানিতে ভেসে তাদের কাছে আসত। কিন্তু যেদিন তারা শনিবার পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবে আমরা তাদেরকে পরীক্ষা করতাম, কারণ তারা ফাসেকী করত।
একুশতম রুকূ’
[১] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ‘এ জনপদটি সাগর তীরে ছিল। মদীনা ও মিশরের মাঝামাঝি। যাকে ‘আইলা’ বলা হত। [তাবারী] বর্তমানে এটাকে ‘ঈলাত’ বলা হয়। [আত-তাফসীরুস সহীহ]
অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria. Bengali Translation of Dr. Abu Bakr Muhammad Zakaria সংস্করণ ১.১.১, ২০২১-০৫-২২। QuranEnc.com
আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগর তীরের(৪৫) জনপদবাসী সম্বন্ধে, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত তখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত; । আর যেদিন তারা ‘শনিবার’ পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। কারণ তারা পাপাচার করত।(৪৬)
(৪৫) এ জনপদটি মদীনা ও মিশরের মধ্যবর্তী সাগর তীরে অবস্থিত ছিল। যাকে ‘আইলা’ বলা হতো। বর্তমানে এটাকে ‘ঈলাত’ বলা হয়।
(৪৬) অর্থাৎ তারা মাছ শিকারের কৌশল আঁটলো। তারা সেদিন জাল পাতল এবং গর্ত খনন করলো। ফলে শনিবারে মাছগুলো সেখানে আটকা পড়তো তবে নিষেধাজ্ঞার কারণে সে দিনে তারা সেগুলো শিকার করত না। পরে ছল চাতুরীর মাধ্যমে আল্লার নির্দেশ লঙ্ঘন করে রবিবারে তারা সেগুলো ধরে খেতো।
অর্থ: Bengali Translation - Rowwad Translation Center. Translated by the team of Rowwad Translation Center, in cooperation with the Dawah Association in Rabwah, the Islamic Content Service Association in Languages, and the IslamHouse.com website. সংস্করণ ১.১.২, ২০২৬-০৮-২৭। QuranEnc.com
আরবি পাঠটি তানযীলের পাঠ, অপরিবর্তিত। অর্থগুলো তাদের প্রকাশকদের সংস্করণ, অপরিবর্তিত; সাবীলের নিজস্ব পর্যালোচকেরা এগুলো এখনও দেখেননি। আরবি: তানযীলের উসমানী পাঠ, সংস্করণ ১.১। উৎস: tanzil.net