মূল অংশে যান
সূরা ৪২ · আয়াত ২৪

Ash-Shura ৪২:২৪

الشورى

أَمْ يَقُولُونَ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا ۖ فَإِن يَشَإِ ٱللَّهُ يَخْتِمْ عَلَىٰ قَلْبِكَ ۗ وَيَمْحُ ٱللَّهُ ٱلْبَـٰطِلَ وَيُحِقُّ ٱلْحَقَّ بِكَلِمَـٰتِهِۦٓ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

অর্থ

নাকি তারা বলে যে, সে আল্লাহ্ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে, যদি তা-ই হত তবে আল্লাহ্ ইচ্ছে করলে আপনার হৃদয় মোহর করে দিতেন। আর আল্লাহ্ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় অন্তরসমূহে যা আছে সে বিষয়ে তিনি সবিশেষ অবগত।

অর্থ: Bengali Translation - Abu Bakr Zakaria. Bengali Translation of Dr. Abu Bakr Muhammad Zakaria সংস্করণ ১.১.১, ২০২১-০৫-২২। QuranEnc.com

অর্থ

নাকি তারা বলে, ‘সে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছে?’ আল্লাহ ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর মেরে দিতেন।(৭) আর আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণীসমূহের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করেন। নিশ্চয় তিনি অন্তরের গোপন বিষয়সমূহ সম্পর্কে সর্বজ্ঞ।

(৭) অর্থাৎ যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলায়হিস সালাম মিথ্যা রচনার কথা মনে মনেও ভাবতো, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিতেন এবং তার রচিত বাতিলকে নিশ্চিহ্ন করে দিতেন, আর হক অবশিষ্ট রেখে দিতেন; কিন্তু বিষয়টি এমন ছিলো না। তাই এ কথা প্রমাণ হলো যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কর্তৃক ওহীপ্রাপ্ত।

অর্থ: Bengali Translation - Rowwad Translation Center. Translated by the team of Rowwad Translation Center, in cooperation with the Dawah Association in Rabwah, the Islamic Content Service Association in Languages, and the IslamHouse.com website. সংস্করণ ১.১.২, ২০২৬-০৮-২৭। QuranEnc.com

Ash-Shura

আরবি পাঠটি তানযীলের পাঠ, অপরিবর্তিত। অর্থগুলো তাদের প্রকাশকদের সংস্করণ, অপরিবর্তিত; সাবীলের নিজস্ব পর্যালোচকেরা এগুলো এখনও দেখেননি। আরবি: তানযীলের উসমানী পাঠ, সংস্করণ ১.১। উৎস: tanzil.net