মূল অংশে যান
সুনান আন-নাসাঈ

নং ৫৭০

নং ৫৭০অধ্যায় ৬, নং ৭৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، قَالَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ عَنْبَسَةَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها أَوْهَمَ عُمَرُ - رضى الله عنه - إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ تَتَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ ‏"‏ ‏.‏
। মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনু মুবারক মাখযুমি (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশা (রাঃ) বলেছেনঃ উমর (রাঃ)-এর ভুল হয়ে গেছে। [উমর (রাঃ) হাদিসের কিছু অংশও ভুলবশত ছেড়ে দিয়েছেন এবং তিনি আসরের দু’রাক’আত পড়তে নিষেধ করছেন।] অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বলেছেঃ তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা করবে না। কেননা সুর্য শয়তানের দুই শিঙের মাঝখান দিয়ে উদিত হয়। সহিহ, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ১৮০২, ইরউয়াউল গালীল হাঃ ৪৭৯ ৫৭১ (ক) ত্বাউস (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আয়েশা (রাঃ) বলেছেন, 'উমার (রাঃ) ভুলে নিপতিত হয়েছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসূর্যোদয় এবং সূর্যাস্তের সময়কে নামায পড়ার জন্য বেছে নিতে বারণ করেছেন। [সহিহ]
উৎসে উল্লিখিত মান
  • SahihAbu Ghuddah
  • SahihAl-Albani
  • Sahih MuslimZubair Ali Zai

প্রতিটি বর্ণনার নিচে ডেটাসেটের নিজস্ব অনুবাদ হুবহু দেখানো হয়েছে। এতে অনুবাদকের নাম নেই, এর স্বত্ব যাচাই হয়নি, এবং কেউ এটি আরবির সঙ্গে মিলিয়ে দেখেননি; কিছু বর্ণনার অনুবাদ নেই। মূল পাঠ আরবি।

অধ্যায় ৬ · The Book of the Times (of Prayer)

আরবি পাঠ, নম্বর, অধ্যায়ের নাম ও মান — সবই একটি উন্মুক্ত ডেটাসেটে (hadith-api) যেমন আছে হুবহু তেমন দেখানো হয়েছে। সাবীল এখনও এর নির্ভুলতা বা স্বত্ব যাচাই করেনি, আর আলেমদের পর্যালোচনাও শুরু হয়নি। ততদিন কোনো বর্ণনার ওপর নির্ভর করার আগে ছাপা সংস্করণের সাথে মিলিয়ে নিন।