নং ৩৭৩৩অধ্যায় ৩৪, নং ১৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، { قَالَ أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، } قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنِ ابْنِ عُمَرَ، وَلَمْ يَسْمَعْهُ مِنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ عُمْرَى وَلاَ رُقْبَى فَمَنْ أُعْمِرَ شَيْئًا أَوْ أُرْقِبَهُ فَهُوَ لَهُ حَيَاتَهُ وَمَمَاتَهُ " . قَالَ عَطَاءٌ هُوَ لِلآخَرِ .
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উমরা এবং রুকবা (করা উচিত) নয়। যাকে উমরা অথবা রুকবা হিসেবে কিছু দেয়া হয়, তবে তা তারই হবে— জীবিত অবস্থায় এবং মরণের পরেও। আতা (রহঃ) বলেন, তা দ্বিতীয় (দানকৃত) ব্যক্তির জন্য।
উৎসে উল্লিখিত মান
- SahihAbu Ghuddah
- SahihAl-Albani
- HasanZubair Ali Zai