নং ৩৬৯২অধ্যায় ৩২, নং ৫
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ حَدَّثَنَا حِبَّانُ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَحِلُّ لأَحَدٍ أَنْ يَهَبَ هِبَةً ثُمَّ يَرْجِعَ فِيهَا إِلاَّ مِنْ وَلَدِهِ " . قَالَ طَاوُسٌ كُنْتُ أَسْمَعُ وَأَنَا صَغِيرٌ عَائِدٌ فِي قَيْئِهِ فَلَمْ نَدْرِ أَنَّهُ ضَرَبَ لَهُ مَثَلاً قَالَ " فَمَنْ فَعَلَ ذَلِكَ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ يَأْكُلُ ثُمَّ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ " .
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... তাউস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কাউকে কিছু দান করে তা ফেরত নেয়া কারো জন্য বৈধ নয়। কিন্তু (পিতা) পুত্র হতে (ফেরত নিতে পারে)। তাউস (রহঃ) বলেনঃ আমি ছােটবেলায় 'নিজের বমি লেহনকারী' কথাটি শুনতাম, কিন্তু বুঝতে পারিনি যে, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দান ফেরত গ্রহণকারীর) উপমা স্বরূপ বর্ণনা করেছেন। তিনি বললেনঃ যে এরূপ করে, তার উদাহরণ ঐ কুকুরের ন্যায়, যে খেয়ে বমি করে, এরপর সে তা আবার খায়।
উৎসে উল্লিখিত মান
- Sahih LighairihiAbu Ghuddah
- SahihAl-Albani
- SahihZubair Ali Zai