নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের অবস্থা বর্ণনা করেছেন যে, সে হচ্ছে এমন দ্বিধাগ্রস্ত ছাগীর মত, যে নিজেও জানে না যে দুটি ছাগলের পালের মধ্যে তার কোনটির অনুসরণ করা উচিত। আর তাই সে একটির কাছে একবার যায় আবার পরক্ষণেই অপরটির কাছে যায়। মুনাফিকরা ঈমান ও কুফরের মধ্যে দ্বিধান্বিত থাকে, সুতরাং তারা প্রকাশ্য-অপ্রকাশ্য কোনভাবেই মুসলিমদের সাথে থাকে না আবার কাফিরদের সাথে প্রকাশ্য-অপ্রকাশ্যভাবে থাকতে পারে না। বরং তারা বাহ্যিক দিকে থেকে মুসলিমদের সাথে থাকলেও তাদের অন্তর সন্দেহ ও সংশয়ে নিমজ্জিত থাকে; ফলে একবার এদিকে ঝুকে যায় আবার পরে অন্যদিকে ঝুকে পড়ে।
- বুঝার জন্য উদাহরণ পেশ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম পদ্ধতি।
- হাদীসটিতে মুনাফিকদের সংশয়, দ্বিধা ও অস্থিরতার ব্যাপারটি ফুটে উঠেছে।
- হাদীসটি মুনাফিকদের অবস্থা থেকে সতর্ক করার পাশাপাশি প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে ঈমানের ক্ষেত্রে সত্য ও দৃঢ়তার প্রতি উৎসাহ প্রদান করে।
صحيح مسلم (4/ 2146) (2784)، إكمال المعلم بفوائد مسلم (8/ 313)، عمدة القاري شرح صحيح البخاري (16/ 69).