মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমকে একজন ইয়াহূদী অথবা খ্রিষ্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ।

عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعاً: «إذا كان يومُ القيامة دفع اللهُ إلى كل مسلم يهوديا أو نصرانيا، فيقول: هذا فِكَاكُكَ من النار». وفي رواية: «يجيء يومَ القيامة ناسٌ من المسلمين بذنوبٍ أمثالِ الجبال يغفرها الله لهم».
আবূ মূসা আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলিমকে একজন ইয়াহূদী অথবা খ্রিষ্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ।” অন্য এক বর্ণনায় আছে, “কিয়ামতের দিন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সম পাপ নিয়ে উপস্থিত হবে, আল্লাহ তা (সবই) তাদের জন্য ক্ষমা করে দিবেন।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এর অর্থ যা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহর হাদীসে এসেছে: “প্রত্যেকের জন্য একটি আবাস জান্নাতে এবং একটি আবাস জাহান্নামে রয়েছে। অতএব, যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে, তখন তার জায়গায় একজন কাফের জাহান্নামে প্রবেশ করবে। কেননা সে তার কুফুরীর কারণে জাহান্নামের উপযুক্ত।” আর “তোমার মুক্তিপণ” অর্থ হলো, তুমি জাহান্নামে প্রবেশের উপযুক্ত ছিলে, আর এটি তোমার মুক্তিপণ। কেননা আল্লাহ তা‘আলা জাহান্নামের জন্যে কিছু সংখ্যক নির্ধারণ করেছেন, যা তিনি পরিপূর্ণ করবেন। যখন কাফেররা তাদের অপরাধ ও কুফুরীর কারণে তাতে প্রবেশ করবে তখন তা হবে মুমিনদের জন্য মুক্তিপণ স্বরূপ। আল্লাহ অধিক জানেন।

সূত্র

رياض الصالحين، للنووي، نشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق – بيروت، تحقيق: ماهر ياسين الفحل، الطبعة: الأولى، 1428هـ - 2007م. نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407ه 1987م. كنوز رياض الصالحين، نشر: دار كنوز إشبيليا، الطبعة: الأولى، 1430ه 2009م. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي – بيروت..

HadeethEnc.com-এ এই হাদীস
আখেরাতের জীবন

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com