عَنْ عَبْدِ اللهِ بنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ».
আব্দুল্লাহ বিন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন মানুষের মাঝে প্রথমেই রক্ত সংক্রান্ত বিচার করা হবে।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে, কিয়ামতের দিন মানুষের পরস্পর সংঘটিত যে যুলুমের প্রথমেই বিচার করা হবে, তা হলো রক্ত সংক্রান্ত বিচার, যেমন: হত্যা ও আহত করা ইত্যাদি।
শিক্ষা
- রক্তপাত মারাত্মক ও ভয়াবহ বিষয়। সুতরাং এর বিচার শুরুতে হওয়া এটি গুরুতর অপরাধ হওয়া বুঝায়।
- ফেৎনা-ফ্যাসাদের পরিমাপ অনুসারে গুনাহের পরিমাণ নির্ধারিত হয়। আর নিরপরাধ আত্মাকে হত্যা করা সবচেয়ে বড় বিশৃঙ্খলা। আল্লাহর সাথে কুফর ও শির্ক ব্যতীত এর চেয়ে বড় গুনাহ আর দ্বিতীয় নেই।
সূত্র
صحيح البخاري (9/ 2) (6864). صحيح مسلم (3/ 1304) (1678). خلاصة الكلام شرح عمدة الأحكام، لفيصل آل مبارك (ص319). تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص640). الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري (2/ 103).