মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।”

عَنْ عَبْدِ اللَّهِ بن مسعودٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ، وَمَنْ يَتَّخِذُ الْقُبُورَ مَسَاجِدَ».
আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: “সবচেয়ে নিকৃষ্ট লোক তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত কায়িম হবে এবং যারা কবরকে মসজিদ (ইবাদতের স্থান) বানায় ।”
এটি আহমাদ বর্ণনা করেছেন।মানহাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ হাদীসে সবচেয়ে নিকৃষ্ট লোকদের সম্পর্কে সংবাদ দিয়েছেন। তারা হলো সেসব লোক যাদের জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদ বানায়, যেখানে এবং যার দিকে তারা সালাত আদায় করবে।

শিক্ষা
  1. কবরের উপর মসজিদ নির্মাণ করা হারাম; কেননা এটি শির্কের মাধ্যম।
  2. কবরের কাছে সালাত আদায় করা হারাম; যদিও তাতে কোন নির্মাণাদী না থাকে; কেননা মসজিদ বলা হয় যেখানে সিজদা করা হয়; যদিও সেখানে কোন নির্মাণ না থাকে।
  3. যারা নেককার মানুষের কবরকে সালাত আদায়ের নিমিত্তে মসজিদ বানায়, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি; যদিও তাদের ধারনা যে, তারা এর দ্বারা আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন উদ্দেশ্যে করে থাকে।
সূত্র

مسند أحمد (6/ 394) (3844). الجديد في شرح كتاب التوحيد، لمحمد القرعاوي (ص191). الملخص في شرح كتاب التوحيد، لصالح الفوزان (ص176). أحكام الجنائز، للألباني (1/ 217).

HadeethEnc.com-এ এই হাদীস
কিয়ামতের আলামতসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com