আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, এ দীন (ইসলাম) অচিরেই পৃথিবীর প্রতিটি অংশে পরিব্যপ্ত হয়ে যাবে। সুতরাং রাত-দিন হয়, এমন প্রতিটি স্থানেই এ দীন পৌঁছে যাবে। শহর কিংবা গ্রাম, বেদুঈনের ঝুপড়ি কিংবা মরুভুমি এমন কোন স্থান আল্লাহ বাকী রাখবেন না, যেখানে তিনি এ দীনকে প্রবেশ করাবেন না। যে ব্যক্তি এ দীন কবুল করবে এবং এর উপরে ঈমান আনবে, সে ব্যক্তি ইসলামের সম্মানে সম্মানিত হবে। আর যে তা প্রত্যাখ্যান করবে আর কুফুরী করবে, সে অপমানিত ও লাঞ্ছিত হবে। এরপরে সাহাবী তামীম আদ-দারী রদিয়াল্লাহু আনহু বলছেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সংবাদ দিয়েছেন, তা তিনি বিশেষভাবে তার বাড়ীতেই দেখতে পেয়েছেন। তাদের মধ্য হতে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা কল্যাণ, সম্মান ও ইজ্জত পেয়েছিল আর তাদের মধ্য হতে যারা কুফুরী করেছিল, তারা লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছিল আর এর সাথে আরো ছিল তাদের মাল হতে কিছুটা মুসলিমদের হাতে সমর্পণ করা (জিযিয়া হিসেবে)।
- মুসলিমদেরকে এ মর্মে সুসংবাদ দেওয়া যে, তাদের দীন অচিরেই পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে।
- ইজ্জত শুধুমাত্র ইসলাম ও মুসলিমদের জন্য এবং লাঞ্ছনা রয়েছে কুফর এবং কাফিরদের জন্য।
- এতে রয়েছে নবুওয়তের একটি প্রমাণ এবং নবুওয়তের নিদর্শনসমূহের একটি নিদর্শনও; যেহেতু যেমনটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন পরবর্তীতে ঘটনা ঠিক সেভাবেই ঘটেছে।
مسند أحمد (28/ 154) (16957). النهاية في غريب الحديث والأثر، لابن الأثير (4/ 309). المصباح المنير في غريب الشرح الكبير، لأحمد الفيومي (1/ 163). الموسوعة الفقهية الكويتية، (15/ 163).