“রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকের চেয়ে অধিক দানশীল ছিলেন। আর মাহে রমযানে যখন জিব্রাঈল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরো বেশী বদান্য প্রদর্শন করতেন
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মহাদানশীল ছিলেন। রমযান মাসে তার দানের প্রশস্ততা বেশী বৃদ্ধি পেত, তখন তিনি যার জন্য যা উপযুক্ত হত তাকে তাই দান করতেন। তার উদারতা বৃদ্ধির কারণ ছিল দুটি বিষয়: প্রথম: জিব্রাইল আলাইহিস সালামের সাথে তাঁর সাক্ষাৎ। দ্বিতীয় বিষয়: কুরআন অধ্যয়ন, অর্থাৎ মুখস্থ পাঠ করা। জিব্রাইল আলাইহিস সালাম তাঁর সাথে কুরআন থেকে যতটুকু অবতীর্ণ হয়েছিল তা অধ্যয়ন করতেন। আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও উদার, আরও দানশীল, আরও কল্যাণকর ছিলেন এবং আল্লাহ তা‘আলা বৃষ্টি ও রহমতের সাথে যে পবিত্র বাতাস প্রেরণ করেন সৃষ্টির জন্য তার চেয়ে বেশী দ্রুত উপকারী ছিলেন।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উদারতা এবং বিশেষভাবে রমযানে তাঁর দয়ার ব্যাপকতার একটি বিবরণ, যেহেতু এটি ইবাদত ও ভাল কাজের ঋতু।
- সর্বাবস্থায় দানশীলতার প্রতি উৎসাহিত করা এবং রমযান মাসে তা বৃদ্ধি করা মুস্তাহাব।
- রমযান মাসে বেশী ব্যয় করা, দান করা, কল্যাণ করা এবং বেশী কুরআন পাঠ করা।
- ইলম সংরক্ষণ করার অন্যতম উপায় হল ইলম অন্বেষী ছাত্র ও আলিমদের সাথে অধ্যয়ন করা।
صحيح البخاري (1/ 8) (6). صحيح مسلم (4/ 1803) (2308). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 275). نزهة المتقين شرح رياض الصالحين، مجموعة من الباحثين (2/ 870). بهجة الناظرين، لسليم الهلالي (2/ 364). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين.