‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহু মসজিদে নববীকে তার প্রথম অবকাঠামোর চেয়ে সুন্দর অবকাঠামোতে তৈরি করার ইচ্ছা করলেন। মানুষেরা তা অপছন্দ করলেন, কারণ তার ভেতর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৈরি করা মসজিদের আকৃতির পরিবর্তন। মসজিদটি ইটা দিয়ে তৈরি করা ছিল এবং তার ছাদ ছিল খেজুরের ঢাল, কিন্তু উসমান তা পাথর ও প্লাস্টার দ্বারা নির্মাণ করতে চাইলেন। তখন উসমান রাদিয়াল্লাহু ‘আনহু তাদেরকে সংবাদ দিলেন, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি আল্লাহ তা‘আলার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করল, কোনো রিয়া-দেখানো ও সুখ্যাতির জন্য নয়, আল্লাহ তাকে তার আমল অনুযায়ী উত্তম বিনিময় দান করবেন। আর এই বিনিময় হলো তার জন্যে তার অনুরূপ জান্নাতে নির্মাণ করা।
- মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা ও তার ফজিলত।
- মসজিদ সম্প্রসারণ ও নবায়ন করা মসজিদ নির্মাণ করার ফজিলতের অন্তর্ভুক্ত।
- সকল আমলে আল্লাহ তা‘আলার ইখলাসের গুরুত্ব।
صحيح البخاري (1/ 97) (450)، صحيح مسلم (4/ 2287) (533)، المفهم لما أشكل من تلخيص كتاب مسلم (2/ 131)، شرح النّووي على مسلم (5/14)، التوضيح لشرح الجامع الصحيح (5/537)، البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (12/ 171).