মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।

عَنْ أَنَسٍ رَضيَ اللهُ عنه أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ».
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “মানুষ মসজিদসমূহ নিয়ে অহংকার না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না”।
এটি আবূ দাঊদ, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন: কিয়ামত নিকটবর্তী এবং দুনিয়ার শেষ হওয়ার লক্ষণগুলির মধ্যে একটি হল লোকেরা তাদের মসজিদের সাজসজ্জা নিয়ে গর্ব করবে, অথবা আল্লাহর যিকিরের জন্য নির্মিত মসজিদের অভ্যন্তরে তাদের পার্থিব বিষয় নিয়ে গর্ব করবে।

শিক্ষা
  1. মসজিদ নিয়ে গর্ব করা হারাম এবং এটি একটি অগ্রহণযোগ্য কাজ। কারণ এটা আল্লাহর জন্য করা হয়নি।
  2. রং, রঞ্জক, খোদাই এবং লেখা দিয়ে মসজিদ সাজানো নিষেধ। কারণ এর দিকে দৃষ্টির ফলে মুসল্লিগণ অন্য মনস্ক হয়।
  3. আস-সিন্দি বলেন: এই হাদীসটি এমন একটি হাদীস যার সত্যতা বর্তমান অবস্থা দ্বারা প্রমাণিত এবং এটি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর আশ্চর্যজনক অলৌকিক ঘটনাগুলির মধ্যে একটি।
সূত্র

سنن أبي داود (1/ 337) (449). سنن النسائي (2/ 32) (689). سنن ابن ماجه (1/ 475) (739)،. توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (2/ 137). فتح ذي الجلال والإكرام شرح بلوغ المرام، لابن عثيمين (1/ 621).

HadeethEnc.com-এ এই হাদীস
মসজিদের বিধানসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com