মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

মসজিদে হদ্দ (শরী‘আতের শাস্তি) কার্যকর করা যাবে না এবং তাতে কিসাস কার্যকর করা যাবে না।

عن حكيم بن حزام رضي الله عنه مرفوعًا: «لا تُقَامُ الحدود في المساجد، ولا يُسْتَقَادُ فيها».
হাকীম ইবন হিযাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মসজিদে হদ্দ (শরী‘আতের শাস্তি) কার্যকর করা যাবে না এবং তাতে কিসাস কার্যকর করা যাবে না।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানহাসান
ব্যাখ্যা

মহান সাহাবী হাকীম ইবন হিযাম রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হদ্দ (শরী‘আতের শাস্তি) কার্যকর করতে নিষেধ করেছেন। অর্থাৎ মসজিদে কোন ধরনের হদ্দ কায়েম করা যাবে না। চাই তা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হদ্দ হোক বা মানুষের হকের সাথে। কেননা এতে মসজিদের পবিত্রতা নষ্ট করে এক ধরনের অসম্মান করা হয়।এ ছাড়াও আঘাত বা পেশাব-পায়খানার কারণে তা অপবিত্র হতে পারে। অধিকন্তু মসজিদ সালাত ও আল্লাহর যিকিরের জন্য নির্মাণ করা হয়েছে; হদ্দ কায়েম করার জন্য নয়। হাদীসটি মসজিদে হদ্দ কায়েম করা ও কিসাস নেওয়া হারাম হওয়ার দলিল। কেননা উসূলে ফিকাহের নিয়মানুযায়ী নিষেধাজ্ঞা মূলত হারাম সাব্যস্ত করার জন্য ব্যবহৃহ হয়। আর এখানে হাকীকী (প্রকৃত) অর্থ থেকে সরে যাওয়ার (অর্থাৎ হারাম না হওয়ার) কোন কারণ নেই।

সূত্র

سنن أبي داود، سليمان بن الأشعث أبوداود، تحقيق: محمد محيي الدين عبد الحميد، المكتبة العصرية، صيدا، بيروت. مسند الإمام أحمد بن حنبل، أحمد بن حنبل أبو عبدالله الشيباني، تحقيق أبو المعاطي النوري، عالم الكتب. إرواء الغليل في تخريج أحاديث منار السبيل، محمد ناصر الدين الألباني، إشراف: زهير الشاويش، المكتب الإسلامي، بيروت، الطبعة: الثانية 1405هـ، 1985م. توضيح الأحكام مِن بلوغ المرام، عبد الله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة المكرّمة، الطبعة: الخامِسَة 1423هـ، 2003م. منحة العلام في شرح بلوغ المرام، عبد الله صالح الفوزان، دار ابن الجوزي، الطبعة: الأولى 1428هـ، 1432هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
মসজিদের বিধানসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com