রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র ছিল যে, তিনি তাঁর নিজ হাতে কোনো দিন কোনো প্রাণী বা অন্য কিছুকে প্রহার করেননি। না কোন স্ত্রীকে, না কোনো খাদিমকে। কেননা অধিকাংশ মানুষের অভ্যস হলো স্ত্রী ও খাদিমকে প্রহার করা। মানুষের সাধারণ অভ্যাস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে মারেননি, সেহেতু যাদেরকে সাধারণত মানুষ মারে না তাদেরকে প্রহার না করা সমধিক প্রযোজ্য। তবে আল্লাহর দীনকে সুউচ্চ করতে জিহাদ করার প্রসঙ্গটি ভিন্ন। কোনো মানুষ রাসূল থেকে কোনো আঘাত পেয়ে প্রত্যাঘাত নিয়েছেন তাও দেখা যায় না। যেমনটি ঘটেছিল উহুদের ময়দানে কাফিররা তার মাথায় আঘাত করেছিল, তার সামনের দাঁত ভেঙ্গে ফেলেছিল এবং তার প্রতি তাদের আরো অনেক খারাপ আচরণ প্রকাশ পেয়েছিল, তারপরও তিনি তা ক্ষমা করেছেন, মাফ করেছেন এবং সহিষ্ণুতা অবলম্বন করেছেন। তাদের থেকে প্রতিশোধ নেন নি। তবে মহীয়ান ও গরীয়ান আল্লাহর মর্যাদা হানিকর কোনো কিছু সংঘটিত হলে তিনি তার প্রতিশোধ নিয়েছেন।
صحيح مسلم, ترقيم محمد فؤاد عبد الباقي, دار إحياء التراث العربي, بيروت. نزهة المتقين شرح رياض الصالحين لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407ه. كنوز رياض الصالحين بإشراف حمد العمار, دار كنوز إشبيليا, الطبعة الأولى, 1430ه. تطريز رياض الصالحين لفيصل بن عبد العزيز المبارك النجدي, تحقيق: عبد العزيز آل حمد, دار العاصمة , الطبعة: الأولى، 1423 هـ. بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي, دار ابن الجوزي. دليل الفالحين لطرق رياض الصالحين لمحمد بن علان الصديقي, دار الكتاب العربي. شرح رياض الصالحين لابن عثيمين , دار مدار الوطن للنشر، الرياض, الطبعة : 1426 هـ.