মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

মদীনার কোনো দাসী চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা তাকেসহ যেতে পারত।

عن أنس رضي الله عنه قال: إنْ كانَتْ الأَمَةُ من إمَاءِ المدينةِ لتَأخُذُ بيدِ النبيِّ صلى الله عليه وسلم فَتَنْطَلِقُ بِهِ حيثُ شَاءتْ.
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, মদীনার কোনো দাসী চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যেখানে ইচ্ছা তাকেসহ যেতে পারত।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও শিষ্টাচার বর্ণনা করা হয়েছে, যদিও তিনি সৃষ্টিকুলের সর্বোত্তম ব্যক্তি ছিলেন। কারণ মদীনার কোনো দাসীও ইচ্ছা করলে তাঁর হাত ধরে তার প্রয়োজন মিটাতে যেখানে ইচ্ছা তাকেসহ সেখানে যেতে পারত; অথচ তিনি সৃষ্টিজগতের সর্বাধিক সম্মানিত ব্যক্তি ছিলেন। তিনি কখনও এ কথা বলতেন না যে, আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? অথবা আমাকে ব্যতীত অন্যকে নিয়ে যাও; বরং তিনি তাদের সাথে যেতেন এবং তাদের অভাব মেটাতেন, তবে এতে আল্লাহ তাঁর সম্মান ও মর্যাদা শুধু বৃদ্ধিই করেছেন। আল্লাহর সালাত ও সালাম তাঁর ওপর বর্ষিত হোক। সতর্কতা: হাদীসে দাসী কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাত ধরার অর্থ এই নয় যে, তারা তাঁর হাত স্পর্শ করেছে। হাফিয ইবন হাজার আসকালানী রহ. বলেছেন, এখানে হাত ধরার অর্থ তিনি তাদের সাথে সাথেই যেতেন, আর এটিই তাঁর কোমলতা ও নম্রতা। সকলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সব ধরণের বিনয় বুঝাতে হাদীসে পুরুষের কথা উল্লেখ না করে নারীর কথা উল্লেখ করা হয়েছে, আবার স্বাধীন মানুষের কথা উল্লেখ না করে দাসীর কথা বলা হয়েছে। কেননা ‘ইমা’ শব্দ দ্বারা সব ধরণের দাস-দাসী বুঝানো হয়।

সূত্র

بهجة الناظرين شرح رياض الصالحين؛ تأليف سليم الهلالي، دار ابن الجوزي. الجمع بين الصحيحين؛ للإمام محمد بن فتوح الحميدي، تحقيق د. علي البواب، دار ابن حزم. رياض الصالحين من كلام سيد المرسلين؛ للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير-دمشق، الطبعة الأولى، 1428هـ. شرح رياض الصالحين؛ للشيخ محمد بن صالح العثيمين، مدار الوطن-الرياض، 1426هـ. صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبدالله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. فتح الباري بشرح صحيح البخاري؛ للحافظ أحمد بن علي بن حجر العسقلاني، دار المعرفة-بيروت. كنوز رياض الصالحين؛ فريق علمي برئاسة أ.د. حمد العمار، دار كنوز إشبيليا-الرياض، الطبعة الأولى، 1430هـ. نزهة المتقين شرح رياض الصالحين؛ تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة-بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com