মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে ব্যক্তি গণকের কাছে যায় এবং (তার কথা সত্য ভেবে) কোন কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না।”

عن بعض أزواج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال: «مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً».
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কতিপয় স্ত্রী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি গণকের কাছে যায় এবং (তার কথা সত্য ভেবে) কোন কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে গণকের কাছে যাওয়া থেকে সর্তক করেছেন। গণক, জ্যোতিষী, হস্তরেখা ও পদরেখা দেখে ভবিষ্যৎবানীকারী ইত্যাদি সকলেই ভবিষ্যদ্বক্তার অন্তর্ভুক্ত, তারা সকলেই কোন কিছুর পূর্বাভাষ দেখে গায়েব জানার দাবী করে। আর তাদের কথা সত্য ভেবে শুধু তাদেরকে কোন কথা জিজ্ঞেস করলে, তাদের উক্ত পাপের শাস্তি ও বড় গুনাহের কারণে তাকে চল্লিশ দিনের সালাতের সাওয়াব থেকে আল্লাহ বঞ্চিত করেন।

শিক্ষা
  1. গনকগীরি করা, তাদের কাছে গমন ও অদৃশ্যের কোন কিছু জিজ্ঞেস করা সম্পূর্ণ হারাম।
  2. গুনাহ করার শাস্তি হিসেবে কখনো মানুষ নেক আমলের সাওয়াব থেকে বঞ্চিত হয়।
  3. রাশিফল ও তাতে দৃষ্টিপাত, হাতের তালু ও হস্তরেখা পড়া ইত্যাদিও হাদীসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত; যদিও তা শুধু কেউ তথ্য ও জানার আগ্রহ নিয়ে দেখে। কেননা এগুলোর সবই গণকগীরি ও গায়েবের ইলমের দাবী।
  4. যে ব্যক্তি গণকের কাছে গমন করে তার যদি এরূপ শাস্তি হয়, তাহলে যে ব্যক্তি নিজে গণকগীরি করে তার কত কঠিন শাস্তি হবে?
  5. চল্লিশ দিনে সালাত আদায় করলে তা তার জন্যে যথেষ্ট হবে, তাকে সেগুলোর কাযা করতে হবে না; তবে সেগুলো সাওয়াব হবে না।
সূত্র

صحيح مسلم (4/ 1751) (2230). مسند أحمد (27/ 197) (16638). الجديد في شرح كتاب التوحيد، للقرعاوي (ص238). الملخص في شرح كتاب التوحيد، للفوزان (ص213).

HadeethEnc.com-এ এই হাদীস
বিবিধ নাম ও বিধান

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com