মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমার মশকে যদি রাতের পানি থাকে তাহলে আমাদের পান করাও। আর না থাকলে আমরা সরাসরি ঝর্ণায় মুখ লাগিয়ে চুমুক দিয়ে পান করব।

عن جابر بن عبد الله رضي الله عنهما أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ على رجلٍ مِنَ الأَنْصَارِ، ومعه صاحبٌ له، فقال رسولُ اللهِ صلى الله عليه وسلم : «إِنْ كان عِنْدَكَ مَاءٌ بَاتَ هذه الليلةَ في شَنَّةٍ وإِلَّا كَرَعْنَا».
জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারদের এক লোকের কাছে গেলেন। তাঁর সাথে ছিলেন তাঁর এক সাথী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারীকে বললেন, “যদি তোমার মশকে রাতের বাসী পানি থাকে, তাহলে নিয়ে এসো; নচেৎ সরাসরি পানিতে মুখ লাগিয়ে পান ক’রে নেব।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবুল হায়সাম বিন তাইহান আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু নামক এক আনসারী সাহাবীর কাছে গেলেন, তাঁর সাথে ছিলেন সাহাবী আবূ বকর রাদিয়াল্লাহু আনহু। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তোমার কাছে যদি মশকে রাখা বাসি পানি থাকে, তাহলে আমাদেরকে পান করাও। আর তখন ছিল গ্রীষ্মকাল। অন্যথায় আমরা কোনো পাত্র বা হাতের সহযোগিতা ছাড়াই সরাসরি মুখ দিয়েই পান করবো। রাতের বাসি পানি চাওয়ার হেকমত হচ্ছে, রাতের বেলায় কলসী বা মশকে পানি রাখলে তা ঠাণ্ডা হয়ে থাকে।

সূত্র

رياض الصالحين، للنووي، نشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق - بيروت، تحقيق: ماهر ياسين الفحل، الطبعة الأولى، 1428هـ - 2007م. دليل الفالحين لطرق رياض الصالحين، لابن علان، نشر دار الكتاب العربي، بدون تاريخ. نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407هـ - 1987م. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي، الطبعة الأولى، 1418هـ. صحيح البخاري، نشر: دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم ترقيم محمد فؤاد عبد الباقي)، الطبعة الأولى، 1422هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য ও পানীয়

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com