মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিলো কামিস (সেলাই করা জামা)।

عن أم سلمة رضي الله عنها قالت: كان أَحَبَّ الثِّيَابِ إلى رسولِ اللهِ صلى الله عليه وسلم القَمِيصُ.
উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় পোশাক ছিলো কামিস (সেলাই করা জামা)।
এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় কাপড় ছিল সেলাই করা জামা। কারণ, তা লুঙ্গী ও চাদর অপেক্ষা বেশি আচ্ছাদনকারী। অধিকন্তু কামিস একটি কাপড় হওয়ায় মানুষ একবারে পরিধান করতে পারে। এটি প্রথমবার লুঙ্গী ও দ্বিতীয়বার চাদর পরিধান করার চেয়ে সহজ। এতদ্বসত্ত্বেও তুমি যদি এমন শহরে থাকো যারা লুঙ্গী ও চাদর পরিধান করে অভ্যস্ত এবং তুমিও তাদের মতো পরিধান কর, তবে সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি তোমার শহরবাসীর পোষাক-পরিচ্ছেদের বিরোধিতা করবে না, কারণ সেটা প্রসিদ্ধি এনে দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্যাতির পোষাক পরিধান করতে নিষেধ করেছেন।

সূত্র

نزهة المتقين شرح رياض الصالحين، نشر: مؤسسة الرسالة، الطبعة: الرابعة عشر، 1407ه 1987م. شرح رياض الصالحين، لابن عثيمين، نشر: دار الوطن للنشر، الرياض، الطبعة: 1426ه. بهجة الناظرين شرح رياض الصالحين، للهلالي، نشر: دار ابن الجوزي.ط1، دار ابن الجوزي، الدمام، 1415ه. سنن الترمذي، نشر: شركة مكتبة ومطبعة مصطفى البابي الحلبي – مصر، الطبعة: الثانية، 1395هـ - 1975م. سنن أبي داود، تحقيق: محمد محيي الدين عبد الحميد، نشر: المكتبة العصرية، صيدا – بيروت. مسند الإمام أحمد بن حنبل، تحقيق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون، نشر: مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421هـ - 2001م. مختصر الشمائل المحمدية، للألباني، نشر: المكتبة الإسلامية – عمان – الأردن.

HadeethEnc.com-এ এই হাদীস
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com