عَنِ الْبَرَاءِ رَضيَ اللهُ عنه قَالَ: مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، شَعْرُهُ يَضْرِبُ مَنْكِبَيْهِ، بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، لَيْسَ بِالطَّوِيلِ وَلَا بِالْقَصِيرِ.
বারা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: চুলওয়ালা, লাল পোশাক পরিহিত কোন লোককে আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে সুন্দর দেখিনি। তার চুল কাঁধ স্পর্শ করতো। উভয় কাঁধের মধ্যে বেশ দূরত্ব ছিল। তিনি লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
বারা’ ইবনু আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন যে, তিনি কখনও কাঁধ পর্যন্ত লম্বা চুল এবং লাল ডোরাকাটা কালো লুঙ্গি ও চাদর পরা কাউকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর চেয়ে বেশি সুন্দর দেখেননি। তাঁর শারীরিক বৈশিষ্ট্যগুলির মধ্যে ছিল কাঁধের মাঝখানে প্রশস্ত ফাঁকা জায়গা, প্রশস্ত বুক এবং লম্বা ও খাটোর মাঝখানে গড়ন ছিল।
শিক্ষা
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর বাহ্যিক কিছু সুন্দর গুণাবলীর বর্ণনা, যেমন সুন্দর চুল, প্রশস্ত বুক, সুন্দর দেহ এবং অন্যান্য বিষয়।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি সম্মানিত সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমদের ভালোবাসা এতটাই ছিল যে তারা তাদের পরবর্তীদের কাছে তাঁর শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্য এবং গুণাবলী বর্ণনা করতেন এবং পৌঁছাতেন করতেন।
সূত্র
صحيح البخاري (4/ 188) (3551).
صحيح مسلم (4/ 1818) (2337).
تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام (ص730).
HadeethEnc.com-এ এই হাদীসعن أنس رضي الله عنه ، قَالَ: مَا مَسِسْتُ دِيبَاجاً وَلاَ حَرِيراً ألْيَنَ مِنْ كَفِّ رسولِ اللهِ صلى الله عليه وسلم ، وَلاَ شَمَمْتُ رَائِحَةً قَطُّ أطْيَبَ مِنْ رَائِحَةِ رسولِ اللهِ صلى الله عليه وسلم ، وَلَقَدْ خدمتُ رسول اللهِ صلى الله عليه وسلم عَشْرَ سنين، فما قَالَ لي قَطُّ: أُفٍّ، وَلاَ قَالَ لِشَيءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَه؟، وَلاَ لشَيءٍ لَمْ أفعله: ألاَ فَعَلْتَ كَذا؟.
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু অপেক্ষা মোলায়েম কোনো মোটা রেশমী কাপড় কিংবা মিহি রেশমি কাপড় স্পর্শ করিনি। আর না এমন গন্ধ কখনো শুকেছি যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গন্ধ অপেক্ষা অধিক সুগন্ধিযুক্ত। আমি দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। তিনি কখনো আমাকে উফ্ বলেন নি। তিনি কখনও আমাকে যে কাজটি করেছি সেটার জন্যে বলেননি, কেন করেছ? অনুরূপ যে কাজটি করিনি সেটার জন্যে, কেন তুমি এরূপ কর নি?
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাত অপেক্ষা মোলায়েম কোনো মোটা রেশমী কাপড় কিংবা মিহি রেশমি কাপড় স্পর্শ করিনি। আনাস ইবন মালিক দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। সুতরাং তিনি দেখেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের হাত সবচেয়ে মোলায়েম ছিল। এমনিভাবে তাঁর শরীরের গন্ধও সুগন্ধময় ছিল। আর তিনি না এমন গন্ধ কখনো শুকেছেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের গন্ধ অপেক্ষা অধিক উত্তম। তিনি বলতেন, আমি দশ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। তিনি কখনো আমাকে উফ্ বলেন নি। অর্থাৎ তিনি এ সুদীর্ঘ দশ বছরে কখনো তাঁর থেকে বিরক্তি প্রকাশ করেননি। আর আমাদের কাউকে যদি কেউ এক সপ্তাহ বা তার মতো সময় খিদমত করে অবশ্যই তার থেকে কষ্ট অনুভব করে, কিন্তু আনাস রাদিয়াল্লাহু ‘আনহু দশ বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। এতদসত্ত্বেও তিনি কখনো তাকে উফ্ বলেননি। আমি যে কাজটি করেছি সেটার জন্যে তিনি বলেননি, কেন করেছ? এমনকি আনাস রাদিয়াল্লাহু ‘আনহু ইজতিহাদ করে যেসব কাজ করেছেন সেগুলোর ব্যাপারে তিনি তাকে কষ্টদায়ক কিছু বলেননি বা তাকে ধমক দেননি অথবা বলেননি যে, এ কাজটি কেন করেছ, যদিও তিনি তাঁর খাদিম ছিলেন। এমনিভাবে তিনি যে কাজটি করেন নি সেটির জন্যও কখনও বলেননি যে, কেন করো নি? এসব ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের অন্যতম দিক।
সূত্র
بهجة الناظرين شرح رياض الصالحين؛ تأليف سليم الهلالي، دار ابن الجوزي.
رياض الصالحين من كلام سيد المرسلين؛ للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير-دمشق، الطبعة الأولى، 1428هـ.
شرح رياض الصالحين؛ للشيخ محمد بن صالح العثيمين، مدار الوطن-الرياض، 1426هـ.
صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبدالله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ.
صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبدالباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ.
كنوز رياض الصالحين؛ فريق علمي برئاسة أ.د. حمد العمار، دار كنوز إشبيليا-الرياض، الطبعة الأولى، 1430هـ.
نزهة المتقين شرح رياض الصالحين؛ تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة-بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ.
HadeethEnc.com-এ এই হাদীস