عن ابن عباس رضي الله عنهما في قصة بريرة وزوجها، قال: قال لها النبي صلى الله عليه وسلم : «لو رَاجَعْتِهِ؟» قالت: يا رسول الله تأمرني؟ قال: «إنما أشْفَع» قالت: لا حاجة لي فيه.
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ সনদে বর্ণিত: বারীরাহ ও তার স্বামীর ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, “যদি তুমি তার কাছে ফিরে যেতে” সে বলল, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে আদেশ দিচ্ছেন? বলল, “আমি কেবল সুপারিশ করছি” সে বলল, তার মধ্যে আমার কোনো প্রয়োজন নেই।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
বারীরাহ রাদিয়াল্লাহু ‘আনহার স্বামী একজন ক্রীতদাস ছিল। তাকে মুগীস (রাদিয়াল্লাহু আনহু) বলা হতো। ক্রয়ের আগে বারীরাহ রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহার খিদমত করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে ক্রয় করে আযাদ করে দিলেন, আর বারীরাহকে স্বাধীনতা দেওয়া হলো যে, ইচ্ছা করলে সে মুগীসের সাথে থাকতে পারবে অথবা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে, তখন বারীরাহ (রাদিয়াল্লাহু আনহা) তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো। ফলে মুগীস এ পারিবারিক বিচ্ছিন্নতার কারণে মদীনার অলি-গলি ও রাস্তায় বারীরার পিছু পিছু ঘুরতে লাগল। বারীরার প্রতি তার ভালোবাসা প্রকট হওয়াতে অনবরত তার চোখের পানি দাড়ির উপর দিয়ে প্রবাহিত হতে থাকত যাতে সে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং তার কাছে ফিরে আসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাহ রাদিয়াল্লাহু আনহাকে বললেন, “যদি তুমি তার কাছে ফিরে যেতে (তাহলে তোমার সাওয়াব হতো)”। বারীরাহ রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাকে তার কাছে ফিরে যাওয়ার বাধ্যতামূলক আদেশ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমি কেবল তার জন্য মধ্যস্থতা করছি”। সে বলল, তার কাছে ফিরে যাওয়ার মধ্যে আমার কোনো উদ্দেশ্য ও আগ্রহ নেই।
সূত্র
كنوز رياض الصالحين، أ. د . حمد بن ناصر بن عبد الرحمن العمار، دار كنوز اشبيليا الطبعة الأولى : 1430 هـ.
بهجة الناظرين، الشيخ: سليم بن عيد الهلالي، دار ابن الجوزي.
نزهة المتقين، د. مصطفى سعيد الخن، د. مصطفى البغا، محي الدين مستو، علي الشرجبي، محمد أمين لطفي، مؤسسة الرسالة ، بيروت، الطبعة الأولى : 1397 هـ 1977 م، الطبعة الرابعة عشرة 1407 هـ 1987م.
شرح رياض الصالحين، المؤلف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: دار الوطن للنشر، الرياض، الطبعة: 1426 هـ.
رياض الصالحين، د. ماهر بن ياسين الفحل، الناشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق - بيروت، الطبعة: الأولى، 1428 هـ - 2007 م.
صحيح البخاري، لمحمد بن إسماعيل البخاري، دار طوق النجاة، الطبعة : الأولى، 1422هـ.
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، المؤلف: علي بن (سلطان) محمد، أبو الحسن نور الدين الملا الهروي القاري، الناشر: دار الفكر، بيروت - لبنان، الطبعة: الأولى، 1422هـ - 2002م.
HadeethEnc.com-এ এই হাদীসعن أم كلثوم بنت عقبة بن أبي مُعَيط رضي الله عنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ليس الكذاب الذي يُصلح بين الناس فَيَنْمِي خيرًا، أو يقول خيرًا»
وفي رواية مسلم زيادة، قالت: ولم أسمعه يُرَخِّصُ في شيء مما يقوله الناس إلا في ثلاث، تعني: الحرب، والإصلاح بين الناس، وحديث الرجل امرأته، وحديث المرأة زوجها.
উম্মে কুলসুম বিনতে উকবাহ ইবন আবু মু‘আইত্ব (রাদিয়াল্লাহু আনহা) মারফু হিসেবে বর্ণনা করেন, “ঐ ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে মানুষের মধ্যে সংশোধন করার জন্যে ভালো কথা পৌঁছায় অথবা ভালো কথা বলে। মুসলিমের এক বর্ণনায় আরেকটু বাড়িয়ে আছে, উম্মে কুলসুম বলেন, ‘আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মাত্র তিনটি অবস্থায় মিথ্যা বলার অনুমতি দিতে শুনেছি: যুদ্ধের সময়, মানুষের মধ্যে আপোস-মীমাংসা করার সময় এবং স্বামীর স্ত্রীর সাথে ও স্ত্রীর স্বামীর সাথে আলাপ-আলোচনায়।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
মূলনীতি হচ্ছে, মিথ্যা সর্বাবস্থায় হারাম। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মিথ্যা থেকে বিরত থাক। কারণ, মিথ্যা অশ্লীলতার দিকে নিয়ে যায়। আর অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে ও মিথ্যার অনুশীলন করতে থাকে অবশেষে আল্লাহর নিকট তাকে মিথ্যুক লিখা হয়।” হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। কিন্তু তিনটি বিষয়কে মিথ্যা থেকে বাদ দেওয়া হয়েছে। এক- পরস্পরের মধ্যে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে মিথ্যা বলা। দুই- যুদ্ধে মিথ্যা বলা। তিন- স্বামী তার স্ত্রীর সাথে আলাপচারিতায় মিথ্যা বলা। এ তিনটি ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ হওয়া সুন্নাত দ্বারা প্রমাণিত। কারণ, এ তিনটি ক্ষেত্রে মিথ্যা বলাতে কোনো প্রকার অনিষ্ট ছাড়াই কল্যাণ হাসিল হয় । প্রথম: দুই বিবাদমান ব্যক্তি বা গোত্রের মাঝে মীমাংসা করার উদ্দেশ্যে মিথ্যা বলা। যেমন, ভালো কথা নকল করা, তাদের একজনের কাছে গিয়ে বলা, তোমার সাথী তোমার খুব প্রশংসা করেছে, তোমাকে অনেক ভালো বলেছে এবং অনেক ভালো বিশেষণে তোমাকে উল্লেখ করেছে, অথচ এগুলো সে তার থেকে শুনে নি। কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে তাদের পরস্পরকে নিকটে টানা ও তাদের মধ্যকার আক্রোশ ও ক্ষোভ প্রশমিত করা। এরূপ করা দূরস্ত আছে, এতে কোনো সমস্যা নেই, যদি তার ইচ্ছা হয় সংশোধন করা ও অন্তরের শত্রুতা, হিংসা ও বিদ্বেষ দূর করা। দ্বিতীয়: যুদ্ধে মিথ্যা: যেমন নিজের শক্তি প্রদর্শন করা, এমন কথা বলা যাতে সাথীরা চাঙ্গা হয় এবং শত্রুরা ধোঁকায় পড়ে অথবা বলল, মুসলিমদের সৈন্যবাহিনী অনেক, তাদের অনেক সাহায্য আসছে অথবা বলল, তুমি তোমার পিছনে দেখ! কারণ, অমুক লোক তোমাকে মারার জন্য পিছন থেকে আসছে -এ ধরনের কথা বলা বৈধ। কারণ, এতে ইসলাম ও মুসলিমদের জন্য রয়েছে মহা কল্যাণ। তৃতীয়: স্বামী স্ত্রীর সাথে বা স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলা। যেমন, স্বামী স্ত্রীকে বলল, তুমি আমার নিকট সবার চেয়ে প্রিয়, আমি তোমার মতো মেয়েদের প্রতি আগ্রহী। এ ধরনের কথা বলা বৈধ, যা উভয়ের মাঝে মহব্বত ও ভালোবাসা আবশ্যক করে। এরূপ কথা স্ত্রীও স্বামীকে বলতে পারে। এ জাতীয় কথা বলা বৃহৎ স্বার্থে বৈধ। স্বামী-স্ত্রী সেসব ক্ষেত্রেই মিথ্যা বলতে পারবে, যা তাদের মাঝে মহব্বত, ভালোবাসা ও দাম্পত্য জীবনকে স্থায়ী করে, প্রত্যেক ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ নয়। ইমাম নাওয়াওয়ী রহ. বলেন, স্বামীর জন্য স্ত্রীর সাথে বা স্ত্রীর জন্য স্বামীর সাথে মিথ্যা বলার উদ্দেশ্য হচ্ছে, তাদের প্রেম জাহির করা ও অনাবশ্যক বিষয়ে প্রতিশ্রুতি প্রকাশ করা বা এ জাতীয় কিছু। অন্যথায় স্বামীকে তার হক থেকে বা স্ত্রীকে তার হক থেকে বঞ্চিত করার জন্যে অথবা স্বামীর যা হক নয় বা স্ত্রীর যা হক নয় সেটা স্বামী বা স্ত্রীর গ্রহণ করার জন্যে একে অপরকে ধোকা দেওয়া সমস্ত মুসলিমের ঐকমত্যে হারাম। (ইমাম নাওয়াওয়ীর ব্যাখ্যা ১৬/১৫৮) হাফিয ইবন হাজার রহ. বলেন, “তারা সবাই একমত যে, স্বামী ও স্ত্রীর মাঝে মিথ্যা বলা বৈধ কেবল ঐ সব ক্ষেত্রে, যেখানে স্বামীর হক বা স্ত্রীর হক নষ্ট না হয় এবং যেসব ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর অবৈধভাবে কিছু গ্রহণ করার সম্ভাবনা না থাকে।”
সূত্র
كنوز رياض الصالحين
أ. د . حمد بن ناصر بن عبد الرحمن العمار
دار كنوز اشبيليا ـ
الطبعة الأولى : 1430 هـ
بهجة الناظرين
الشيخ: سليم بن عيد الهلالي
دار ابن الجوزي
نزهة المتقين
د . مصطفى سعيد الخن ـ د. مصطفى البغا ـ محي الدين مستو ـ علي الشرجبي ـ محمد أمين لطفي.
مؤسسة الرسالة ، بيروت
الطبعة الأولى : 1397 هـ 1977 م
الطبعة الرابعة عشر 1407 هـ 1987م
شرح رياض الصالحين، محمد بن صالح بن محمد العثيمين، دار الوطن للنشر، الرياض، الطبعة: 1426 هـ.
رياض الصالحين، د. ماهر بن ياسين الفحل، الناشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق - بيروت، الطبعة: الأولى، 1428 هـ - 2007 م.
صحيح البخاري، محمد بن إسماعيل البخاري، دار طوق النجاة، الطبعة : الأولى، 1422هـ.
صحيح مسلم، مسلم بن الحجاج القشيري النيسابوري، محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي - بيروت.
المنهاج شرح صحيح مسلم بن الحجاج، أبو زكريا محيي الدين يحيى بن شرف النووي، دار إحياء التراث العربي - بيروت، الطبعة: الثانية، 1392.
منار القاري شرح مختصر صحيح البخاري، المؤلف: حمزة محمد قاسم، راجعه: الشيخ عبد القادر الأرناؤوط، عني بتصحيحه ونشره: بشير محمد عيون، الناشر: مكتبة دار البيان، دمشق - الجمهورية العربية السورية، مكتبة المؤيد، الطائف - المملكة العربية السعودية، عام النشر: 1410 هـ - 1990 م.
فتح الباري شرح صحيح البخاري، المؤلف: أحمد بن علي بن حجر العسقلاني الشافعي، الناشر: دار المعرفة - بيروت، 1379، رقم كتبه وأبوابه وأحاديثه: محمد فؤاد عبد الباقي، قام بإخراجه وصححه وأشرف على طبعه: محب الدين الخطيب، عليه تعليقات العلامة: عبد العزيز بن عبد الله بن باز.
معالم السنن، وهو شرح سنن أبي داود، حمد بن سليمان الخطابي، الناشر: المطبعة العلمية - حلب، الطبعة: الأولى 1351 هـ - 1932 م.
مرقاة المفاتيح شرح مشكاة المصابيح، المؤلف: علي بن (سلطان) محمد، أبو الحسن نور الدين الملا الهروي القاري، الناشر: دار الفكر، بيروت - لبنان
الطبعة: الأولى، 1422هـ.
HadeethEnc.com-এ এই হাদীসعَنِ الأَسْوَدِ بنِ يَزِيدَ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ -تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ-، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
আসওয়াদ ইবনু ইয়াজিদ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ‘আয়িশাহ্-কে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কী করতেন? তিনি বললেন, ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন। অর্থাৎ পরিবারবর্গের সহায়তা করতেন। আর সালাতের সময় হলে সালাতের জন্য চলে যেতেন।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর বাড়িতে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি কীভাবে আচরণ করতেন? সে বলল: তিনি অন্যান্য মানুষের মতোই একজন মানুষ ছিলেন এবং সেও তাই করতেন যা পুরুষরা তাদের বাড়িতে করেন, নিজের এবং পরিবারের সেবা করতেন। সে তার ভেড়ার দুধ দোহন করত, কাপড় সেলাই করত, জুতা সেলাই করত এবং বালতিতে প্যাচ লাগাইত, যখন সালাতের সময় আসত, তখন তিনি বিলম্ব না করে তার জন্য বেরিয়ে যেতেন।
শিক্ষা
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নম্রতার পরিপূর্ণতা এবং তার পরিবারের প্রতি তার দয়া।
- পার্থিব বিষয়গুলো যেন বান্দাকে সালাত থেকে বিচ্যুত না করে।
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সালাতের প্রথম সময়ে তা আদায় করতেন।
- ইবনু হাজার বলেন: এটি নম্রতা, অহংকার ত্যাগ এবং একজন পুরুষকে তার পরিবারের সেবা করতে উৎসাহিত করে।
সূত্র
صحيح البخاري (1/ 136) (676).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 660).
شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 526).
شرح صحيح البخاري، لابن بطال (2/ 296).
نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 516).
HadeethEnc.com-এ এই হাদীসعَنْ أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ رضي الله عنها أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ نُبَايِعُهُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، نُبَايِعُكَ عَلَى أَلَّا نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلَا نَسْرِقَ، وَلَا نَزْنِيَ، وَلَا نَأْتِيَ بِبُهْتَانٍ نَفْتَرِيهِ بَيْنَ أَيْدِينَا وَأَرْجُلِنَا، وَلَا نَعْصِيَكَ فِي مَعْرُوفٍ، قَالَ: «فِيمَا اسْتَطَعْتُنَّ، وَأَطَقْتُنَّ» قَالَتْ: قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَرْحَمُ بِنَا، هَلُمَّ نُبَايِعْكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ، إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ، أَوْ مِثْلُ قَوْلِي لِامْرَأَةٍ وَاحِدَةٍ».
রুকাইকার মেয়ে উমাইমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: আমি কয়েকজন আনসারী নারীর সাথে রাসূলুয়াহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়’আত গ্রহণের জন্য উপস্থিত হই। আমরা আরয করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার নিকট একথার উপর বায়আত করছি যে, আমরা আল্লাহ তা’আলার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিচার করবো না, হাত-পায়ের মধ্যে অপবাদ রচনা করবে না, ভাল কাজে আপনার নাফরমানী করবো না। তিনি বললেনঃ “তোমরা এও বল যে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব”।
উমায়মা বলেন, আমরা বললামঃ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত মেহেরবান। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আসুন, আমরা আপনার হাতে বায়আত করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত, অথবা একজন নারীর জন্য আমার কথার মত”।
এটি তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
উমাইমা বিনতে রুকাইকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে কিছু আনসারী মহিলার সাথে এই মর্মে বাইয়াত করতে এসেছেন যে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, হাত-পায়ের মধ্যে অপবাদ রচনা করবে না এবং ভালো কাজে তাঁর অবাধ্য হবে না। তাই তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: যতটা তোমরা পারবে এবং সামর্থ্য রাখবে। আমরা বললাম: আল্লাহ এবং তাঁর রাসূল আমাদের প্রতি আরও দয়ালু। আসুন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে পুরুষদের মতো হাত মেলানোর মাধ্যমে বায়আত (শপথ) করি। ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: আমি নারীদের সাথে মুসাফা (করমর্দন) করি না, কিন্তু একশ নারীর প্রতি আমার কথা ও আনুগত্যের অঙ্গীকার একজন নারীর প্রতি আমার কথার মতো।
শিক্ষা
- নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নারীদের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছেন তার বয়ান।
- মাহরাম নয় এমন মহিলাদের সাথে হাত মেলানো হারাম।
- শরয়ী বিধানগুলো সাধ্য ও সামর্থ্যের উপর নির্ভর করে।
সূত্র
سنن الترمذي (3/ 247) (1597).
سنن النسائي (7/ 149) (4181).
سنن ابن ماجه (4/ 128) (2874).
ذخيرة العقبى في شرح المجتبى (32/ 263).
HadeethEnc.com-এ এই হাদীস