মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

একাধিক স্ত্রী গ্রহণ

১টি হাদীস

আসমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একজন মহিলা বলল, ‘ইয়া রাসূলুল্লাহ! আমার এক সতীন আছে, সুতরাং স্বামী আমাকে যা দেয় না, তা নিয়ে যদি পরিতৃপ্তি প্রকাশ করি, তাতে আমার কোন ক্ষতি হবে কি?’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যা দেওয়া হয়নি, তা নিয়ে পরিতৃপ্তি প্রকাশকারী মিথ্যা দুই বস্ত্র পরিধানকারীর ন্যায়।”

عن أسماء رضي الله عنها : أن امرأة قالت: يا رسول الله، إن لي ضَرَّةً فهل علي جُناح إن تشبَّعْتُ من زوجي غير الذي يعطيني؟ فقال النبي صلى الله عليه وسلم : «المُتَشَبِّعُ بما لم يُعطَ كلابس ثَوْبَي زُورٍ».
আসমা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, একজন মহিলা বলল, ‘ইয়া রাসূলুল্লাহ! আমার এক সতীন আছে, সুতরাং স্বামী আমাকে যা দেয় না, তা নিয়ে যদি পরিতৃপ্তি প্রকাশ করি, তাতে আমার কোন ক্ষতি হবে কি?’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যা দেওয়া হয়নি, তা নিয়ে পরিতৃপ্তি প্রকাশকারী মিথ্যা দুই বস্ত্র পরিধানকারীর ন্যায়।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তার এক সতীন আছে। সে তাকে তার স্বামী অমুক জিনিষ দিয়েছে, অমুক জিনিষ দিয়েছে ইত্যাদি বলতে পছন্দ করে, অথচ সে মিথ্যুক। কিন্তু তার উদ্দেশ্য হলো, তার সতীনকে ক্ষুব্ধ করা। এ বিষয়ে তার ওপর কোন গুনাহ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানান যে, যা তার কাছে নাই তা দ্বারা সাজ-সজ্জা অবলম্বন কারী, এ বিষয়ে বাড়াবাড়ি করল। সে অবশ্যই অন্যায়কারী ও মিথ্যাবাদী।

সূত্র

1-رياض الصالحين للنووي، تحقيق: ماهر الفحل، دار ابن كثير.دمشق.ط1 .2007م. 2-صحيح مسلم، بتحقيق محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي/بيروت. 3-صحيح البخاري، بترقيم محمد فؤاد عبد الباقي. 4-دليل الفالحين لطرق رياض الصالحين، لابن علان، دار الكتاب العربي/بيروت. 5-نزهة المتقين شرح رياض الصاحين، شرح الدكتور مصطفى الخن وآخرين، مؤسسة الرسالة، ط.1 1987م. 6-كنوز رياض الصالحين، المجلس العلمي كنوز دار إشبيليا، الرياض.ط1. 2009م.

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com