عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية، وجعل عِتْقَهَا صَدَاقَهَا.
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে মুক্ত করেছেন, আর তাকে মুক্ত করাকেই তার মোহর নির্ধারণ করেছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
হুয়াই ছিল বনু নাদিরের একজন নেতা। সাফিয়া ইবন হুয়াই ছিল কিনানাহ ইবন আবুল হাকিকের স্ত্রী। সে খায়বারের দিন নিহত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার জয় করেন, ফলে নারী ও বাচ্চারা মুসলিমদের বন্দীতে পরিণত হয়, তাদের একজন ছিল সাফিয়া। সে দিহয়া ইবন খালিফা কালবী রাদিয়াল্লাহু আনহুর ভাগে পড়ে। তিনি সাফিয়ার অন্তরের শান্তনাস্বরূপ ও তার হারানো সম্মানের প্রতি দয়া করে দিহয়াকে সাফিয়ার বিনিময়ে আরেকজনকে দিয়ে তাকে নিজের জন্য গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভদ্রতা হচ্ছে, তিনি তাকে লাঞ্ছিত বাদী হিসেবে ভোগের জন্য গ্রহণ করেন নি, বরং তার মর্যাদা উচ্চে উঠিয়েছেন। যেমন, তাকে বাদীর অপমান থেকে মুক্তি দিয়েছেন এবং তাকে মুমিনদের একজন মা বানিয়েছেন। কারণ, তিনি তাকে মুক্ত করে বিয়ে করেছেন, আর তাকে মুক্ত করাই তার মোহর নির্ধারণ করেছেন।
সূত্র
- صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ.
- صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ.
- الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري-مطبعة السعادة-الطبعة الثانية 1392ه.
- تيسير العلام شرح عمدة الأحكام-عبد الله البسام-تحقيق محمد صبحي حسن حلاق- مكتبة الصحابة- الشارقة- الطبعة العاشرة- 1426ه.
HadeethEnc.com-এ এই হাদীসعن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى عبد الرحمن بن عوف، وعليه ردَعْ ُزَعفَرَان. فقال النبي صلى الله عليه وسلم : «مَهْيَمْ؟ فقال: يا رسول الله تزوجت امرأة، فقال: ما أصدقتها؟ قال: وَزْنُ نواة من ذهب قال: بارك الله لك، أَوْلِمْ ولو بشاة».
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান ইবন ‘আওফকে দেখলেন যে, তার গায়ে যাফরান রংয়ের চিহ্ন লেগে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? তিনি বললেন, হে আল্লাহর রসূল! আমি জনৈক মহিলাকে বিবাহ করেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি তাকে কী দিয়েছ? তিনি বললেন, খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। তিনি বললেন, আল্লাহ তোমাকে বরকত দান করুন। একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা কর।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান ইবন ‘আওফকে দেখলেন, তার গায়ে যাফরান রংয়ের চিহ্ন লেগে আছে। পুরুষের জন্য উত্তম হলো তারা এমন খুশবু ব্যবহার করবে যার ঘ্রাণ প্রকাশ পাবে কিন্তু দাগ গোপন থাকবে। তাই নবী বিষয়টিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকৃতি জানিয়ে তার গায়ের চিহ্ন সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন, তখন তিনি তাকে জানালেন, তিনি কেবল নতুন বিবাহ করেছেন, তার স্ত্রীর দেহ থেকে তার শরীরে দাগটি লেগেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাল্লাম তার জন্য সম্মতি জ্ঞাপন করলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি ছিলেন অতি সহানুভূতিশীল ও দয়ালু এ কারণে তিনি তাদের অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতেন, যাতে ভালো কর্মে তাদের সমর্থন যোগাতেন এবং খারাপ ও মন্দ কর্ম হতে তাদের নিষেধ করতেন, তাই তিনি মহিলার মোহরানা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন, তার মোহরানা হলো খেজুরের এক আঁটি পরিমাণ স্বর্ণ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দো‘আ করলেন এবং নির্দেশ দিলেন, বিবাহ করার কারণে যেন একটি বকরী দিয়ে হলেও ওয়ালীমা করে।
সূত্র
- صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ.
- صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ.
- الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري-مطبعة السعادة-الطبعة الثانية 1392ه.
- تيسير العلام شرح عمدة الأحكام-عبد الله البسام-تحقيق محمد صبحي حسن حلاق- مكتبة الصحابة- الشارقة- الطبعة العاشرة- 1426ه.
HadeethEnc.com-এ এই হাদীস