عن عبد الله بن عمر رضي الله عنهما : «أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الشِّغَارِ».
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার নামক বিবাহ থেকেনিষেধ করেছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
বিবাহের ক্ষেত্রে মূল হচ্ছে নারী তার দেহের যে ত্যাগ স্বীকার করবে তার বিনিময়ে মোহর ব্যতীত বন্ধন পূর্ণ হবে না। এ জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি বিবাহ থেকে নিষেধ করেছেন, যার দ্বারা অলীগণ তাদের অধীনে থাকা নারীদের ওপর যুলুম করেন। কারণ, তারা নারীদের স্বার্থ মোহর ব্যতীত তাদের বিয়ে দিত, আর নারীরা শুধু তাদের প্রবৃত্তি ও ইচ্ছা পূরণে নিজেদের দেহের ত্যাগ স্বীকার করত। তাই তারা নারীদের এই শর্তে বিয়ে দিত যে, সেও তাকে তার অধীনে থাকা নারীকে তার নিকট বিয়ে দিবে। এটা নিরেট যুলুম ও আল্লাহর বিধানের বাইরে তাদের লজ্জাস্থানের ক্ষেত্রে হস্তক্ষেপ করা, আর যেটা এরূপ অবশ্যই সেটা হারাম।
সূত্র
-صحيح البخاري، ط1، تحقيق: محمد زهير بن ناصر الناصر دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422ه.
-صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت.
- الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري-مطبعة السعادة-الطبعة الثانية 1392ه.
-تيسير العلام شرح عمدة الأحكام-عبد الله البسام-تحقيق محمد صبحي حسن حلاق- مكتبة الصحابة- الشارقة- الطبعة العاشرة- 1426ه.
-خلاصة الكلام شرح عمدة الأحكام- فيصل بن عبد العزيز بن فيصل ابن حمد المبارك الحريملي النجدي - الطبعة: الثانية، 1412 هـ - 1992 م.
عن علي بن أبي طالب رضي الله عنه «أن النبي صلى الله عليه وسلم نهى عن نكاح المتعة يوم خيبر، وعن لحوم الحُمُرِ الأهلية».
আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন মুতা‘ বিবাহ ও গৃহপালিত গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
শরী‘আতের মূল লক্ষ্য হলো বিবাহ বন্ধন দ্বারা দুজনকে একত্রিকরণ, স্থায়ীকরণ, ভালোবাসা সৃষ্টি ও পরিবার গঠন। তাই শরী‘আতের লক্ষ্য পরিপন্থী কতিপয় বিবাহকে হারাম করা হয়েছে। এ কারণে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম খাইবারের বিজয়ের দিন মুতা‘ বিবাহ হারাম করেছেন। আর মুতা‘ বিাবহ হলো কোন ব্যক্তির নির্দিষ্ট কিছু দিনের জন্য কোন নারীকে বিবাহ করা। এ ধরণের বিাবহ ইসলামের প্রাথমিক যুগে বিশেষ প্রয়োজনে বৈধ ছিলো। এমনিভাবে তিনি মালিকানাধীন গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন। অর্থাৎ যেসব গাধার মালিক রয়েছে, যাদের কাছে গাধা ফিরে যাবে এবং তারাও নিজেদের গাধার কাছে ফিরে আসবে, যেগুলো বন্য গাধা নয়, এ ধরণের গাধার গোস্ত ভক্ষণ করতে নিষেধ করেছেন।
সূত্র
- صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ.
- صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ.
- الإلمام بشرح عمدة الأحكام للشيخ إسماعيل الأنصاري-مطبعة السعادة-الطبعة الثانية 1392ه.
- تيسير العلام شرح عمدة الأحكام-عبد الله البسام-تحقيق محمد صبحي حسن حلاق- مكتبة الصحابة- الشارقة- الطبعة العاشرة- 1426ه.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com