মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত না দিয়ে কখনও কোনো জাতির সঙ্গে যুদ্ধ করেননি।

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: مَا قَاتَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمًا قَطُّ حَتَّى يَدْعُوَهُمْ.
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম গ্রহণের দাওয়াত না দিয়ে কখনও কোনো জাতির সঙ্গে যুদ্ধ করেননি।
এটি আহমাদ ও বায়হাকী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা জানিয়েছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কোনো জাতির সঙ্গে যুদ্ধ শুরু করেননি, যতক্ষণ না তিনি প্রথমে তাদের ইসলাম গ্রহণের দিকে আহ্বান করতেন। যদি তারা তাঁর আহ্বানে সাড়া না দিত, তখন তিনি তাদের সঙ্গে যুদ্ধ করতেন।

শিক্ষা
  1. যদি ইসলামের বার্তা তাদের কাছে না পৌঁছে থাকে, তবে যুদ্ধের পূর্বে ইসলাম গ্রহণের আহ্বান দেওয়া শর্ত।
  2. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের ইসলাম গ্রহণের জন্য আহ্বান করতেন; যদি তারা তা প্রত্যাখ্যান করত তাহলে তাদেরকে জিজইয়া পরিশোধের প্রস্তাব দিতেন; যদি তারা তা প্রত্যাখ্যান করত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেন — যেমন অন্যান্য হাদীসে বর্ণিত।
  3. জিহাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে ইসলামে প্রবেশ করানো, তাদের প্রাণ, সম্পদ ও দেশ দখল করার লোভ নয়।
সূত্র

مسند أحمد (4/ 16) (2105). السنن الكبرى للبيهقي (9/ 181) (18232). تحفة الأحوذي (5/ 130).

HadeethEnc.com-এ এই হাদীস
জিহাদের বিবিধ বিধান ও মাসআলা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com