মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যে ব্যক্তি মারা গেল অথচ তার নফসকে জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করে নি, সে মুনাফিকীর একটি শাখার ওপর মারা গেল।

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «من مات ولم يَغْزُ، ولم يُحدث نفسه بالغزو، مات على شُعْبَةٍ من نِفَاقٍ»
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি মারা গেল অথচ তার নফসকে জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করে নি, সে মুনাফিকীর একটি শাখার ওপর মারা গেল।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

জিহাদ করতে সক্ষম প্রত্যেক ব্যক্তির যখন মৃত্যু চলে আসে, অথচ ইতোপূর্বে সে জিহাদ করে নি এবং তার অন্তরকে জিহাদ করার ওপর উদ্বুদ্ধ করে নি, তাহলে বুঝতে হবে তার মধ্যে কিছুটা নিফাকি বিদ্যমান আছে। আর জিহাদের বাহ্যিক নিদর্শন হলো, যুদ্ধের অস্ত্র তৈরি করা। আল্লাহ তা‘আলা বলেন, “যদি তারা বের হওয়ার ইচ্ছা করত, তাহলে তার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৪৬] আর তাঁর বাণী: “সে মুনাফিকির একটি শাখার ওপর মারা গেল।” অর্থাৎ নিফাকের ধরণসমূহের একটি ধরণের ওপর। অর্থাৎ যে এর ওপর মারা যাবে সে মুনাফিক ও জিহাদ থেকে পিছে থাকা ব্যক্তিদের সাথে সাদৃশ্য রাখলো। আর যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই দলভুক্ত। সুতরাং প্রত্যেক মুমিনের ওপর ওয়াজিব হলো জিহাদের নিয়ত করা।

সূত্র

صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ. نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407ه. بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي, دار ابن الجوزي. شرح رياض الصالحين لابن عثيمين، دار مدار الوطن للنشر، الرياض, الطبعة : 1426 هـ. رياض الصالحين، للنووي. المحقق: د. ماهر ياسين الفحل، دمشق، الطبعة الأولى، 1428ه. مرقاة المفاتيح، علي بن سلطان محمد، أبو الحسن نور الدين الملا الهروي القاري - دار الفكر، بيروت – لبنان الطبعة: الأولى، 1422هـ - 2002م.

HadeethEnc.com-এ এই হাদীস
জিহাদের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com