মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমার উম্মতের ভ্রমণ আল্লাহর পথে জিহাদ করার মধ্যেই

عن أبي أمامة رضي الله عنه : أن رجلا، قال: يا رسول الله، ائذن لي في السياحة. فقال النبي صلى الله عليه وسلم : «إن سياحة أمتي الجهاد في سبيل الله عز وجل ».
আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, এক লোক বলল, হে আল্লাহর রাসূল! আমাকে ভ্রমণ করার অনুমতি দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “নিশ্চয় আমার উম্মতের জন্য ভ্রমণ হচ্ছে মহান আল্লাহর পথে জিহাদ।”
এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এ হাদীসে বর্ণনা করা হয়েছে যে, সমস্ত ইবাদাত তাওকিফী তথা শরীয়ত যেভাবে পালন করতে আদেশ দিয়েছে সেভাবে পালন করা। সুতরাং পবিত্র শরী‘আত যে কাজ যেভাবে পালন করার আদেশ দিয়েছে সেভাবেই পালন করেত হবে। এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে ইবাদাতের উদ্দেশ্যে সংসার ত্যাগ করে জমিনে ভ্রমণ করার ব্যাপারে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলেছেন যে, এটি নাসারাদের কাজ। ইসলামের প্রচার ও প্রসারের জন্যই দেশ ভ্রমণ করা চাই। আর মুসলিমদের জন্য দেশভ্রমণ হবে আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে আল্লাহর পথে জিহাদ করার জন্য।

সূত্র

سنن أبي داود، تحقيق: محمد محيي الدين عبد الحميد، نشر: المكتبة العصرية، صيدا – بيروت. صحيح الجامع الصغير وزيادته، الألباني، المكتب الإسلامي، بيروت، الطبعة : الثالثة، 1408هـ ، 1988م نزهة المتقين شرح رياض الصالحين لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407ه . دليل الفالحين لطرق رياض الصالحين لمحمد بن علان الصديقي, دار الكتاب العربي. مصابيح التنوير على صحيح الجامع الصغير، تأليف الألباني، إعداد معتز أحمد. بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي, دار ابن الجوزي. كنوز رياض الصالحين بإشراف حمد العمار, دار كنوز إشبيليا, الطبعة الأولى, 1430ه .

HadeethEnc.com-এ এই হাদীস
জিহাদের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com