عَنْ أَبِي عَبْسٍ عَبْدُ الرَّحْمَنِ بْنِ جَبْرٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا اغْبَرَّتْ قَدَمَا عَبْدٍ فِي سَبِيلِ اللَّهِ فَتَمَسَّهُ النَّارُ».
আবূ আবস আব্দুর রহমান ইবন জাবর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে বান্দার দু’টি পা আল্লাহর পথে ধুলায় ধূসরিত হবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না”।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে, আল্লাহর রাস্তায় জিহাদ করা অবস্থায় যার দুই পায়ে ধুলো লাগবে জাহান্নামের আগুন তা স্পর্শ করবে না।
শিক্ষা
- আল্লাহর রাস্তায় জিহাদকারীর জন্য জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ।
- যদিও ধুলো পুরো শরীরকে স্পর্শ করে, তবু কেবল দু পা-কেই উল্লেখ করা হয়েছে; কারণ সে যুগে অধিকাংশ মুজাহিদ পদাতিক ছিলেন, আর পা সর্বাবস্থায় ধুলোমলিন হয়।
- ইবনু হাজার বলেন, পায়ে কেবল ধুলো লাগলেই যদি জাহান্নামে তা হারাম হয়, তাহলে যে চেষ্টা করল, তার প্রচেষ্টা ব্যয় করল এবং নিজের সামর্থ্য নিঃশেষ করল, তার পুরস্কার কেমন হবে?!
সূত্র
صحيح البخاري (4/ 20) (2811)، (2/ 7) (907). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 424). التنوير شرح الجامع الصغير، للصنعاني (7/ 361). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (5/ 437). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (2/ 911).