মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিক্রান্ত করা, সূর্য যার উপর উদয় ও অস্ত যায় তাতে যা রয়েছে তা হতে উত্তম।

عن أبُي أَيُوب الأنصَارِيّ رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «غَدْوَةٌ فِي سَبِيلِ الله، أَوْ رَوْحَةٌ: خَيْرٌ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ وَغَرَبَتْ». عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «غَدْوَةٌ فِي سَبِيلِ الله، أَوْ رَوْحَةٌ: خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا».
আবূ আইউব আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিক্রান্ত করা, সূর্য যার উপর উদয় ও অস্ত যায় তাতে যা রয়েছে তা হতে উত্তম।” আনাস রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, “আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিক্রান্ত করা, পৃথিবী ও তার মধ্যস্থিত যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম।”
এটি মুসলিম বর্ণনা করেছেন। - মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

এ হাদীস দু’টি আল্লাহর রাস্তায় জিহাদ করার ফযীলতকে স্পষ্ট করে। যদিও তা কম সময়— যেমন এক সকাল বা এক বিকাল হয়। কম সময়ের ফযীলত যদি এত হয়, তাহলে বেশি সময় জিহাদ করা যাতে রয়েছে দুশমনের সাথে মুকাবালা করা এবং তাদের সাথে যুদ্ধ করা তার ফযীলত কত বেশি হবে। এখানে আল্লাহর রাস্তায় জিহাদ দ্বারা এটিই উদ্দেশ্য, তা হলো কাফিরদের সাথে হাত দ্বারা যুদ্ধ করা। এ কথা আমাদের অবশ্যই জানতে হবে যে, শর‘ঈ ইলম শিক্ষা করা আল্লাহর রাস্তায় জিহাদের বড় একটি অধ্যায়। হককে প্রতিষ্ঠিত করা, যিনদীক, নাস্তিক ও পশ্চিমাগোষ্ঠীকে যারা ইসলামের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করছে এবং ইসলামকে নিঃশেষ করতে চায়, তাদের প্রমাণাদিকে খন্ডন করা আল্লাহর রাস্তায় বড় ধরনের জিহাদ। জিহাদের উদ্দেশ্য হলো ইসলামকে প্রতিষ্ঠিত করা ও দীনের সাহায্য করা। সুতরাং তাদের পরিশ্রম অবশ্যই বড় ধরনের জিহাদের অর্ন্তভুক্ত। হে আল্লাহ তুমি মুসলিমদেরকে দীনের সাহায্য করা এবং কালিমাকে সমুন্নত করার তাওফীক দান কর। নিশ্চয় তুমি নিকটবর্তী ও দোয়া কবুলকারী।

সূত্র

صحيح البخاري، محمد بن إسماعيل البخاري الجعفي، تحقيق: محمد زهير الناصر، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى 1422هـ. صحيح مسلم، مسلم بن الحجاج القشيري النيسابوري، تحقيق محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، الطبعة: 1423هـ. تأسيس الأحكام، أحمد بن يحيى النجمي، دار علماء السلف، الطبعة: الثانية 1414هـ. تيسير العلام شرح عمدة الأحكام، عبد الله بن عبد الرحمن البسام، تحقيق: محمد صبحي حلاق، مكتبة الصحابة، الأمارات، مكتبة التابعين، القاهرة، الطبعة: العاشرة 1426هـ. الإلمام بشرح عمدة الأحكام، إسماعيل بن محمد الأنصاري، دار الفكر، دمشق، الطبعة: الأولى 1381هـ. عمدة الأحكام من كلام خير الأنام -صلى الله عليه وسلم- لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، دار الثقافة العربية، دمشق، بيروت، مؤسسة قرطبة، الطبعة: الثانية 1408هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
জিহাদের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com